×

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার

ছবি- সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান সংঘাত ও সামরিক অভিযানে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় ২ হাজার ৫০০ কোটি (২৫ বিলিয়ন) ডলার ব্যয় হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) পেন্টাগনের ভারপ্রাপ্ত কম্পট্রোলার জুলস হার্স্ট মার্কিন কংগ্রেসের হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে এই তথ্য জানান। পেন্টাগন বলছে, ব্যয়ের একটি বড় অংশই খরচ হয়েছে গোলাবারুদ কেনা এবং মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনের পেছনে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর পর এই প্রথম যুদ্ধের ব্যয়ের একটি আনুষ্ঠানিক হিসাব সামনে এলো।

কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ পেন্টাগনের এই হিসাব প্রদানকে স্বাগত জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, যুদ্ধের প্রকৃত খরচ জানতে কংগ্রেস দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিল। বর্তমানে দুই পক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চললেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এখনো ব্যাপক। এই অঞ্চলে বর্তমানে ৩টি বিমানবাহী রণতরীসহ বিপুল পরিমাণ সমরাস্ত্র মোতায়েন করে রেখেছে পেন্টাগন।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, এই সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং শতাধিক আহত হয়েছেন। যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। বিশেষ করে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। এর প্রভাবে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের দামও বেড়েছে, যা সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে।

এদিকে যুদ্ধের স্থায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে মার্কিন নাগরিকদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতি জনসমর্থন কমে মাত্র ৩৪ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ অধিকাংশ মার্কিন নাগরিকই এই সংঘাতের দ্রুত অবসান চান। বিশ্লেষকদের মতে, বিশাল অঙ্কের এই যুদ্ধব্যয় এবং কমতে থাকা জনসমর্থন আগামী নির্বাচনে বর্তমান প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App