×

খেলা

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩২ পিএম

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

ছবি- সংগৃহীত

এশিয়ান গেমস হকির বাছাই পর্বে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে পারল না বাংলাদেশ নারী হকি দল। আজ বুধবার (২৯ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ফাইনালে চাইনিজ তাইপের কাছে ৩-২ ব্যবধানে হেরে রানার্সআপ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। গত সপ্তাহে এই দলের বিপক্ষেই ড্র করলেও আজ শিরোপা নির্ধারণী ম্যাচে রক্ষণভাগের ভুলে তীরে এসে তরী ডুবল বাংলাদেশের। তবে ফাইনালে হারলেও টুর্নামেন্টের শীর্ষ দল হিসেবে আগেই এশিয়ান গেমসের মূল আসর নিশ্চিত করেছে বাংলাদেশ।

জাকার্তার জিবিকে হকি স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল দারুণ। অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন অধিনায়ক অর্পিতা পাল। তবে ১৭তম মিনিটে বাংলাদেশের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে সমতায় ফেরে তাইপে। ওয়াং চিউর এই গোলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তাইপে। ৩২তম মিনিটে দ্বিতীয় গোল হজমের পর ৪০তম মিনিটে স্কোরলাইন ৩–১ করে ফেলে তারা। ২ গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে আক্রমণে ওঠে বাংলাদেশ। অর্পিতা নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-২-এ কমিয়ে আনলে ম্যাচে ফেরার আশা জাগে। কিন্তু শেষ দিকে একের পর এক আক্রমণ করেও তাইপের রক্ষণ ভাঙতে পারেনি বাংলাদেশ।

টুর্নামেন্টে দুর্দান্ত খেলে হ্যাটট্রিকসহ গোল বন্যায় ভাসালেও আজ ভাগ্যের সহায়তা পায়নি অর্পিতার দল। শিরোপা হাতছাড়া হলেও এশিয়ান গেমসের মতো বড় আসরে খেলার টিকিট পাওয়াকেই এই সফরের বড় সাফল্য হিসেবে দেখছেন কোচ ও কর্মকর্তারা। আগামী বছর জাপানের আইচি-নাগোয়ায় বসবে এশিয়ান গেমসের মূল আসর। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App