×

জাতীয়

হঠাৎ জ্বালানি তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম

হঠাৎ জ্বালানি তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই বাজারে জ্বালানি তেলের চাহিদা বেড়ে গেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সরবরাহ ও দাম নিয়ে গুজব ছড়িয়েছে। আর এমন গুজব প্রতিরোধে ও সচেতনতা তৈরির জন্য রাজধানী ঢাকার পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে তিনি রাজধানীর আসাদ গেট এলাকায় পেট্রোল পাম্প পরিদর্শন করেন।

আরো পড়ুন: জ্বালানি তেল ক্রয়ের সীমা বেঁধে দিলো সরকার

জ্বালানিমন্ত্রী বলেন, অস্থির হওয়ার কোনো কারণ নেই। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকার পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে। তেল নিয়ে অহেতুক আতঙ্ক না ছড়াতে সবার প্রতি আহ্বানও জানান তিনি।

এসময় ইকবাল হাসান মাহমুদ টুকু বাড়তি তেল মজুত না করতে চালকদের প্রতি অনুরোধ জানান।

আরো পড়ুন: ফোর্স মেজরের ছায়া: আবারও জ্বালানি সংকটের দোরগোড়ায় বাংলাদেশ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগের জবাবে যা বললেন হাসনাত

২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগের জবাবে যা বললেন হাসনাত

তামাকবিরোধী সচেতনতায় সবাইকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

তামাকবিরোধী সচেতনতায় সবাইকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতল পিএসজি

চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতল পিএসজি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App