×

জাতীয়

তামাকবিরোধী সচেতনতায় সবাইকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৮:৪০ এএম

তামাকবিরোধী সচেতনতায় সবাইকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি : সংগৃহীত

তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে, বিশেষ করে তরুণ সমাজকে সচেতন করতে প্রশাসন, নাগরিক সমাজ, বিভিন্ন সংগঠন এবং গণমাধ্যমের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (৩১ মে) ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

এ বছরের প্রতিপাদ্য হচ্ছে— ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’।

রাষ্ট্রপতি বলেন, তামাক চাষ, প্রক্রিয়াজাতকরণ এবং তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর। তামাক সেবনের কারণে ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিসসহ নানা জটিল ও প্রাণঘাতী রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

মহামান্য রাষ্ট্রপতি বলেন, দেশে প্রতি বছর প্রায় দুই লাখ মানুষ তামাকজনিত রোগে মৃত্যুবরণ করে। পরিবারের উপার্জনক্ষম সদস্যদের অকাল মৃত্যু ও অসুস্থতার কারণে বহু পরিবার আর্থিক সংকটে পড়ে এবং জাতীয় উন্নয়নও ব্যাহত হয়।

আরো পড়ুন : ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

রাষ্ট্রপতি বলেন, তামাক ও তামাকজাত পণ্য বিক্রিকারী প্রতিষ্ঠানের আকর্ষণীয় প্রচারণা ও বিভ্রান্তিকর প্রলোভনে পড়ে অনেক তরুণ ধূমপান ও তামাক সেবনে আসক্ত হয়ে পড়ছে। পরবর্তীতে তাদের অনেকেই মাদকের মতো আরো ভয়াবহ আসক্তির দিকে ঝুঁকে যায়। তাই ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ অত্যন্ত জরুরি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল’-এ স্বাক্ষর করে এবং ২০০৫ সালে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন’ প্রণয়ন করে, যা তামাক নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।

রাষ্ট্রপতি জানান, সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’ প্রণয়ন করেছে। তিনি আশা প্রকাশ করেন, আইনের যথাযথ বাস্তবায়ন ও কঠোর প্রয়োগের মাধ্যমে নারী, শিশু ও তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

এ ছাড়া তামাক ও ধূমপান নিয়ন্ত্রণে বিদ্যমান সব আইন ও বিধি-বিধানের যথাযথ প্রতিপালন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খুলনায় একই পরিবারের তিনজনকে হত্যা

খুলনায় একই পরিবারের তিনজনকে হত্যা

২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগের জবাবে যা বললেন হাসনাত

২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগের জবাবে যা বললেন হাসনাত

তামাকবিরোধী সচেতনতায় সবাইকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

তামাকবিরোধী সচেতনতায় সবাইকে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App