×

জাতীয়

বিএনপি-কাপুর বৈঠক

‘আমেরিকার যে নীতি বিএনপিরও সেই নীতি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০১:৫৭ পিএম

‘আমেরিকার যে নীতি বিএনপিরও সেই নীতি’

ছবি: সংগৃহীত

ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি। বৈঠকে বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘আমেরিকার যে নীতি আমরাও সেই নীতিতে বিশ্বাস করি’।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি প্রায় ৫০ মিনিট ধরে চলে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। 

বৈঠক শেষে ড. আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, বৈঠকে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি, রাজনৈতিক সম্পর্ক ও বিএনপির দলীয় নীতি নিয়ে আলোচনা হয়েছে। 

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পারিক সম্পর্ক, কূটনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মঈন খান।

তিনি বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে। আমরা একটি স্বৈরাচার শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে জনগণের সমর্থনে একটি সরকার গঠন করেছি। মানুষের কথা বলা, মত প্রকাশ ও অর্থনৈতিক স্বাধীনতার বিষয়ে আমেরিকার যে নীতি আমরাও সে নীতিতে বিশ্বাস করি এবং বিষয়টিকে পারস্পরিকভাবে এগিয়ে নিতে চাই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সৌহার্দপূর্ণ শুভাকাঙ্ক্ষী। তারা অতীতে বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আমাদের দেশে নতুন সরকার হয়েছে তাই স্বাভাবিকভাবেই তারা এখানে আসবে এবং বাংলাদেশে কী হচ্ছে, আমাদের নীতিমালাগুলো কী, আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা কী এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যে পারস্পরিক সম্পর্ক সেসব বিষয় আলোচনা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেসব বিষয় নিয়ে আলোচনায় অংশ নিতে তারা এ দেশে এসেছে। বিশ্বের বিভিন্ন দেশে যে ঘটনাপ্রবাহ সেসব বিষয়ে সার্বিক আলোচনা হয়েছে।

আরো পড়ুন: জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন পল কাপুর

তিনি বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন, আমাদের যে বৈদেশিক সম্পর্ক এবং আমাদের সঙ্গে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সে বিষয় আলোচনা হয়েছে।

বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন ব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান, নায়েবা ইউসূফ ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে বলে জানা গেছে।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর দুই দিনের সফরে মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকায় আসেন। তাঁর এই সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা এবং নিরাপত্তা ও বাণিজ্য বিষয়ে আলোচনা করা।

আরো পড়ুন: অজানা কারণে ‘স্থগিত’ এনসিপি-কাপুর বৈঠক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোয়াখালীর দুই উপজেলায় দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

নোয়াখালীর দুই উপজেলায় দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

ক্যান্সারে মারা গেলেন মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থী মোল্লা রাহাত বিন কামাল

ক্যান্সারে মারা গেলেন মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থী মোল্লা রাহাত বিন কামাল

২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিলেন আসিফ ও হাসনাত

২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিলেন আসিফ ও হাসনাত

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App