×

জাতীয়

জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন পল কাপুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০১:০৪ পিএম

জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন পল কাপুর

ছবি: সংগৃহীত

ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুরের সাথে বৈঠক করেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় রাজধানীর গুলশানে জামায়াতের ৫ সদস্যদের প্রতিনিধিদলের সাথে কাপুরের বৈঠক শুরু হয়, চলে প্রায় ৪০ মিনিট। এ সময় বাংলাদেশে নিযৃুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিসটেনসেন উপস্থিত ছিলেন।

বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে জাতীয় সংসদে সরকার দলীয় ও বিরোধীদলীয় দলের অংশগ্রহণ জানতে চেয়েছে পল কাপুর।

এ বিষয়ে জামায়াত বলেছে, সংসদে ভাইব্রেন্ট রোল প্লে করবে দলটি। জনগণের স্বার্থ রক্ষা হয়, এমন বিষয়ে কথা বলবে সংসদে। এছাড়া, ইতিবাচক সব বিষয়ে সরকারকে সহায়তা করবে দলটি।

জামায়াতের পক্ষ থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে কিনা, এ বিষয়েও আলোচনা হয়েছে। 

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সাথে ছিলেন সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম, ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান), সংসদ সদস্য সাইফুল আলম মিলন ও  সাবেক কূটনীতিক ও তত্ত্বাবধায়ক সরকারের পার্বত‍্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী।

সফরের দ্বিতীয় দিন সকাল ১১টায় বিএনপির সাথে বৈঠক রয়েছে পল কাপুরের। 

তবে সকাল ১০টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

আইপিএলের প্লে-অফ সূচি চূড়ান্ত, কবে কার ম্যাচ

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

ঈদের ছুটিতেও রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App