×

জাতীয়

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ১০:০৭ এএম

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী ও রাজধানীবাসীরা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ফিরতি যাত্রায় চাপ কিছুটা কম। সড়ক, রেল ও নৌপথে যাত্রীরা অনেকটাই স্বস্তিতে রাজধানীতে ফিরতে পারছেন।

রোববার (৩১ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রবেশপথ, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের আনাগোনা দেখা যায়। তবে কোথাও অতিরিক্ত ভিড় বা যাত্রীদের দুর্ভোগের চিত্র চোখে পড়েনি। পরিবহন ব্যবস্থাও ছিল স্বাভাবিক। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরেছেন অনেক যাত্রী।

অন্যদিকে, ঈদে বাড়ি যেতে না পারা অনেক মানুষ এখন পরিবার-পরিজন নিয়ে গ্রামের পথে রওনা হয়েছেন। এর ফলে রাজধানীর বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনগুলোতে যাত্রীদের ব্যস্ততা বেশি লক্ষ্য করা যাচ্ছে।

সদরঘাট লঞ্চ টার্মিনালে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, লঞ্চগুলোতে যাত্রী ছিল, তবে অতিরিক্ত চাপ বা ভিড়ের কারণে কোনো ভোগান্তি হয়নি। নির্ধারিত সময়েই বেশিরভাগ লঞ্চ ঢাকায় পৌঁছেছে।

রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, গাজীপুরসহ আশেপাশের জেলা থেকে আসা বাসগুলোতে যাত্রীদের চাপ স্বাভাবিক।

পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ছুটি থাকায় মানুষ এক দিনে না ফিরে ধাপে ধাপে রাজধানীতে ফিরছেন। ফলে ফিরতি যাত্রার চাপও ছড়িয়ে গেছে কয়েক দিনে।

কমলাপুর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে দুই দিকের যাত্রীর এই চলাচলের কারণে কিছুটা ব্যস্ততা তৈরি হলেও কোথাও বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়নি।

যাত্রীরা জানান, ফাঁকা সড়ক এবং পর্যাপ্ত পরিবহন থাকায় ঢাকা ফেরা অনেক সহজ হয়েছে। তবে দুপুরের পরে এবং ছুটি শেষে কর্মস্থলে যোগদানের আগে রাজধানীমুখী ভিড় বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের ছুটি উপভোগ করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্যান্সারে মারা গেলেন মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থী মোল্লা রাহাত বিন কামাল

ক্যান্সারে মারা গেলেন মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থী মোল্লা রাহাত বিন কামাল

২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিলেন আসিফ ও হাসনাত

২৫ কোটি টাকা নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিলেন আসিফ ও হাসনাত

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষ

হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি

হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App