×

জাতীয়

চালু হচ্ছে বন্ধ থাকা ৭ পাটকল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০১:৪৬ পিএম

চালু হচ্ছে বন্ধ থাকা ৭ পাটকল

ছবি: সংগৃহীত

আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ৯ দিনব্যাপী পাট ও বহুমূখী পাটপণ্যের মেলা এবং অনলাইনে এ মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। 

বৃহস্পতিবার (০৫ মার্চ) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি । 

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পাট দিবস উদযাপনের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে ৬ থেকে ১৪ মার্চ পর্যন্ত ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলা আয়োজন করা হয়েছে। 

আরো পড়ুন: অজানা কারণে ‘স্থগিত’ এনসিপি-কাপুর বৈঠক

তিনি আরো বলেন, অনলাইনে মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। পাট ও পাটপণ্যের আগ্রহী ক্রেতা, উদ্যোক্তা, ব্যবসায়ী, বিভিন্ন ব্যক্তি ও সংশ্লিষ্ট অংশীজনসহ সকলকে এই মেলায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধ থাকা ৭টি পাটকল খুলে দেয়া হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়েছে। বাকিগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পরে চালু করা হবে বলেও জানানো হয়েছে। 

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশকে আধুনিক, গণতান্ত্রিক, উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করা যেখানে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা হবে। বেকারত্ব দূর করা ও কর্মসংস্থান সৃষ্টি এ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। সেজন্য ফ্যাসিবাদী সরকারের অপশাসনে বন্ধ হয়ে পরা পাটকল পুনরায় চালু করতে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করবে সরকার। অপরদিকে, দেশের কর্মসংস্থান সুযোগ তৈরিতে ও অর্থনীতিতে ভূমিকা রাখতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিজেএমসির নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলো বেসরকারিভাবে চালু করতে দীর্ঘমেয়াদি ইজারা কার্যক্রম অব্যাহত আছে। 

আরো পড়ুন: বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

এরইমধ্যে ইজারা দেওয়া মিলগুলোর মধ্যে ৯টি মিলে ৭২০০ জন কাজ করছে, যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App