×

সরকার

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০১:০৬ পিএম

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

সচিবালয়ে নিজের দপ্তরে বিদ্যুৎ ব্যবহার কমিয়ে উদাহরণ স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে আসেন। অফিসে প্রবেশ করেই তিনি নিজের কক্ষের প্রায় ৫০ শতাংশ লাইট বন্ধ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে নির্ধারণ করেন। এই তাপমাত্রায় রাখলে বিদ্যুৎ খরচ তুলনামূলক কম হয়।

তিনি জানান, শুধু নিজের কক্ষেই নয়, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের জন্য মন্ত্রিপরিষদ কক্ষে প্রবেশ করেও কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির তাপমাত্রা উপযুক্ত মাত্রায় নির্ধারণ করতে নির্দেশ দেন।

আরো পড়ুন : নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির

সচিবালয়ের ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন বিভাগ অবস্থিত।

অতিরিক্ত প্রেস সচিব রুমন বলেন, প্রধানমন্ত্রীর এই ব্যতিক্রমী উদ্যোগের পর তার দপ্তরের সব কক্ষেই তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ করা হয় এবং এসির তাপমাত্রা নির্ধারিত মাত্রায় ঠিক করা হয়।

রুমন জানান, প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয়, সারাদেশের সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল, বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দিনের বেলায় অপ্রয়োজনীয় লাইট ব্যবহার না করে জানালার পর্দা সরিয়ে সূর্যের প্রাকৃতিক আলো ব্যবহারের পরামর্শও দিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রীকে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার নির্দেশও দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্যানিটেশন প্রকল্পে ‘লুটপাট’, দুই বছরেও শেষ হয়নি কাজ

উন্নয়ন যেন ফাইলেই বন্দি স্যানিটেশন প্রকল্পে ‘লুটপাট’, দুই বছরেও শেষ হয়নি কাজ

গৃহবধূ শিমু হত্যা, গ্রেপ্তার ৩

গৃহবধূ শিমু হত্যা, গ্রেপ্তার ৩

কর্মস্থল থেকে বের হয়ে নিখোঁজ, ১১ দিনেও সন্ধান নেই

সিরাজদিখান কর্মস্থল থেকে বের হয়ে নিখোঁজ, ১১ দিনেও সন্ধান নেই

জেলেদের চাল কম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

জেলেদের চাল কম দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App