বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির ইফতার-দোয়া মাহফিল অনুষ্ঠিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম
ছবি: সংগৃহীত
পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রাজধানীর মিরপুরে অবস্থিত প্রিন্স কিচেন রেস্তোরাঁয় আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক সদস্য প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, যমুনা ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেম হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশের সিইও পারভেজ খান ও সিনিয়র সাংবাদিক খায়রুজ্জমান কামালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. সাইদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলাম, অ্যাডভোকেট শেখ গোলাম হাফিজ প্রমুখ।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। ইফতার আয়োজনকে ঘিরে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। কাশিনাথপুর এলাকার ঢাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ আয়োজনে অংশ নিয়ে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি সক্রিয় ভূমিকা রাখবে।
