×

রাজশাহী

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ১০:৩৬ পিএম

শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের কয়েকটি এলাকায় শনিবার (২ মে) সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ কাজ এবং আশপাশের গাছের শাখা-প্রশাখা ছাঁটাইয়ের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিরাজগঞ্জ দপ্তরের ১১ কেভি কুইন ফিডারের আওতাধীন এলাকায় কাজ চলবে। এর ফলে কোদলাপুর, কোদলাপুর বড় ব্রিজ রোড, কল্যাণী চুয়াপাড়া, কল্যাণী প্রাইমারি স্কুল রোড, সিরাজগঞ্জ পুলিশ লাইনস, আনসার ক্যাম্প এবং কোদলাপুর কবরস্থান রোড এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কাজের স্বার্থে সাময়িক এই বিঘ্ন ঘটবে। এতে তারা দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্ট এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

চলন্ত নাগরদোলা ভেঙে আহত ৫ আরোহী

চলন্ত নাগরদোলা ভেঙে আহত ৫ আরোহী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App