×

চট্টগ্রাম

নাসিরনগরে অতিবৃষ্টিতে ডুবল হাওরের শত শত একর ধান

Icon

মোহাম্মদ আবদুল মাজিদ , নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬, ১০:২৪ পিএম

নাসিরনগরে অতিবৃষ্টিতে ডুবল হাওরের শত শত একর ধান

ছবি: সংগৃহীত

টানা তিন দিনের ভারীবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হাওর এলাকার শত শত একর জমির পাকা বোরো ধান তলিয়ে গেছে। মাঠ ভরা সোনালি ফসল চোখের সামনে তলিয়ে যেতে দেখে হাওরজুড়ে কৃষকদের মাঝে এখন কেবলই হাহাকার।

নাসিরনগর সদর ইউনিয়নসহ চাতলপাড়, ভলাকুট, গোয়ালনগর, বুড়িশ্বর, ফান্দাউক, কুন্ডা, গোকর্ণ, পূর্বভাগ ও হরিপুর ইউনিয়নের নিচু এলাকার পাকা ও আধাপাকা ধান এখন পানির নিচে। বৃষ্টির কারণে ধান কাটার চেয়ে কাটা ধান সংগ্রহের চ্যালেঞ্জ আরও বড় হয়ে দাঁড়িয়েছে। অনেক কৃষক ধান কাটলেও রোদের অভাবে তা ঘরে তুলতে পারছেন না, যা মাঠেই পচে নষ্ট হচ্ছে।

চরম দুশ্চিন্তার মধ্যে কৃষকরা ধান কাটার জন্য দিনমজুর খুঁজে পাচ্ছেন না। স্থানীয়রা জানান, জনপ্রতি ১০০০ থেকে ১২০০ টাকা মজুরি দিয়েও শ্রমিক মিলছে না। ফলে নৌকা নিয়ে কোনোমতে ধান উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন নিরুপায় চাষিরা।

সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কৃষক মো. ফুল মিয়া জানান, তিনি ১৪ কানি (প্রায় ৪ বিঘা) জমিতে আবাদ করেছিলেন। অর্ধেক কাটতে পারলেও বৃষ্টির কারণে তা সংগ্রহ করতে পারেননি।

তিনি আক্ষেপ করে বলেন, ‘বাকি ধান তো পানির নিচে, সারা বছর পোলাপান নিয়ে কী খামু সেই চিন্তায় ঘুম নাই। মেদির হাওরে ১৫ বিঘা চাষ করা জালাল উদ্দিনও ধারদেনার টাকা শোধ করা নিয়ে দিশেহারা।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন জানান, নাসিরনগরে এ বছর ১৭ হাজার ৪৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। ইতোমধ্যে ৫০ ভাগ ধান কাটা শেষ হলেও অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় বাকি কৃষকরা বিপাকে পড়েছেন।

তিনি বলেন, ‘জলাবদ্ধতা ও শ্রমিক সংকটের কারণে অনেকে ধান তুলতে পারছেন না। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনই বলা যাচ্ছে না, তবে পরিস্থিতি মোকাবিলায় নৌকা দিয়ে ধান সংগ্রহের চেষ্টা চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শ্রমিকদের তুই সম্বোধন করা যাবে না

আখতার শ্রমিকদের তুই সম্বোধন করা যাবে না

চাঁদা না পেয়ে দোকান ও জমি দখলের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চাঁদা না পেয়ে দোকান ও জমি দখলের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

হরমুজে টোল ইস্যুতে পণ্য সরবরাহকারীদের হুমকি ট্রাম্পের

হরমুজে টোল ইস্যুতে পণ্য সরবরাহকারীদের হুমকি ট্রাম্পের

আমরা কোনো দুর্নীতি, টাকা পাচারে যাব না

মুক্তিযুদ্ধমন্ত্রী আমরা কোনো দুর্নীতি, টাকা পাচারে যাব না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App