×

জাতীয়

দেশছাড়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন ফয়েজ আহমদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৯ এএম

দেশছাড়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন ফয়েজ আহমদ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি : সংগৃহীত

দেশ ছাড়ার বিষয়ে প্রকাশিত সংবাদমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ফেইসবুক পোস্টে তিনি জানান, কর্মস্থল থেকে যথাযথভাবে বিদায় নিয়ে তিনি শুক্রবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে জার্মানির উদ্দেশে রওনা হয়েছেন।

ফয়েজ লিখেছেন, ফেব্রুয়ারি ৮, ৯, ১০ তারিখে তিনি আইসিটি, পিটিডি (পোস্ট ও টেলিকম বিভাগ) এবং বিটিআরসি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। তিনি জানান, নির্বাচনের দায়িত্বও যথাযথভাবে পালন করেছেন এবং প্রযুক্তিনির্ভর নির্বাচনি আয়োজনেও তার কিছু অবদান ছিল। শেষ কর্মদিবস ১০ ফেব্রুয়ারি ছিল, সেইদিন তিনি সহকর্মীদের সঙ্গে ফেয়ারওয়েল ডিনারে অংশ নিয়েছেন।

দেশছাড়ার কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং এবং স্ত্রীর মেডিকেল ইমার্জেন্সি থাকায় পরিবারের কাছে যাচ্ছি। দীর্ঘ সময় সন্তান ও পরিবারকে সময় দিতে পারিনি, এখন তাদের কিছুটা সময় দিতে হবে। তিনি বলেন, ক্লান্তি দূর করতে এবং উপহার হিসেবে পাওয়া বইগুলো পড়ার জন্যও এই ছুটি নিয়েছেন।

আরো পড়ুন : দেশ ছেড়েছেন ফয়েজ আহমেদ

ফয়েজ স্পষ্ট করেছেন, তিনি কোনো দুর্নীতি করেননি। ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, আমি অল্প সময়ে জীবনের সর্বোচ্চ চেষ্টা করেছি। একটি শীর্ষ দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে নতুন ব্যবস্থাপনা, নতুন প্রযুক্তি এবং স্বচ্ছতা এনেছি। সবগুলা পুরনো আইন ও পলিসি পরিবর্তন করেছি। আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমি ১ টাকাও দুর্নীতি করিনি। মোবাইল ব্যবসায়ীরা এবং টেলিকম মাফিয়ারা তার বিরুদ্ধে কুতসা ছড়িয়েছে, তবে তিনি তাদের কাছে মাথা নত করেননি।

তিনি আরো জানান, দ্রুত একটি চাকরি খুঁজব। স্বাভাবিক জীবনে ফিরব। আমি সাধারণ জীবনযাপন করি, নিজের কাছে সৎ ও স্বচ্ছ আছি। দেশের কিছু মানুষ সৎ ও জ্ঞানভিত্তিক নেতৃত্বের মর্যাদা বোঝে না, যা আমাকে আঘাত করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বার্সেলোনার নতুন টার্গেট আলভারেজ

বার্সেলোনার নতুন টার্গেট আলভারেজ

পানির স্বল্পতায় হিমশিম ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

কালশী বস্তিতে আগুন পানির স্বল্পতায় হিমশিম ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

১৪০০ কেজির ‘সাদাময়না’কে নিয়ে বিপাকে খামারি

১৪০০ কেজির ‘সাদাময়না’কে নিয়ে বিপাকে খামারি

দেশে ফিরলেন অপহরণের শিকার হওয়া ১৭০ বাংলাদেশি

দেশে ফিরলেন অপহরণের শিকার হওয়া ১৭০ বাংলাদেশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App