দেশ ছেড়েছেন ফয়েজ আহমেদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নেদারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। তবে প্রথমে তিনি জার্মানি যাবেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন ফয়েজ আহমদ।
সূত্রে জানা যায়, আজ সকালে তিনি দেশ ছাড়েন।
দেশ ত্যাগে কারণ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ‘তিনি নেদারল্যান্ডের নাগরিক। জাতীয় নির্বাচনের আগে গত ৯ ও ১০ ফেব্রুয়ারি তিনি মন্ত্রণালয়ের দু’বিভাগের কর্মকর্তাদের কাছে বিদায় নেন। কর্মকর্তারা তাকে শুভেচ্ছা উপহারও দিয়েছেন। নেদারল্যান্ডের নাগরিক হিসেবে তার পাসপোর্ট আছে। তিনি সেই পাসপোর্ট নিয়ে চলে গেছেন।’
