×

জাতীয়

এআই মামলার ভুয়া মেসেজ, ডিএমপির সতর্কবার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৮:৪৫ পিএম

এআই মামলার ভুয়া মেসেজ, ডিএমপির সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ভিডিও ফুটেজের মাধ্যমে ট্রাফিক মামলার অজুহাতে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে এক ধরণের ভুয়া জরিমানার এসএমএস ছড়ানো হচ্ছে। এ ধরনের প্রতারণামূলক বার্তা বা লিংকের বিষয়ে নগরবাসীকে বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন এ কথা বলেন।

এনএম নাসিরুদ্দিন বলেন, ‘সম্প্রতি ট্রাফিক বিভাগের নামে বিভিন্ন ভুয়া এসএমএস ও অনলাইন বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর।’

তিনি বলেন, ‘সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী কোনো যানবাহনের বিরুদ্ধে মামলা হলে সংশ্লিষ্ট গাড়ির মালিকের ঠিকানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত অফিসিয়াল চিঠি পাঠানো হয়। প্রয়োজন হলে শুধুমাত্র সরকারি দুটি নম্বর- ০১৩২০০৪২২০৭ এবং ০১৩২০০৪২২২৭ থেকে এসএমএস পাঠানো হয়ে থাকে।’

ডিএমপি জানায়, ‘ট্রাফিক এআই বা ভিডিও মামলার জরিমানার অর্থ অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে উপায় ও সিবিবিএলের মাধ্যমে পরিশোধ করা যায়। তবে ট্রাফিক বিভাগ কখনোই কোনো ব্যক্তির কাছে পিন নম্বর, পাসওয়ার্ড বা ওটিপি চায় না।’

এ ধরনের তথ্য কেউ চাইলে সেটিকে প্রতারণা হিসেবে বিবেচনা করতে এবং সতর্ক থাকতে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

ট্রাফিক এআই বা ভিডিও মামলা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ডেল্টা-৩ অথবা ০১৩২০০৪২২০৭ ও ০১৩২০০৪২২২৭ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ডিএমপি। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এও যোগাযোগ করা যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য ও প্রতারণামূলক বার্তায় বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিংগাইরে সড়ক দুর্ঘটনা যুবক নিহত

সিংগাইরে সড়ক দুর্ঘটনা যুবক নিহত

বার্সেলোনার নতুন টার্গেট আলভারেজ

বার্সেলোনার নতুন টার্গেট আলভারেজ

পানির স্বল্পতায় হিমশিম ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট

কালশী বস্তিতে আগুন পানির স্বল্পতায় হিমশিম ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট

১৪০০ কেজির ‘সাদাময়না’কে নিয়ে বিপাকে খামারি

১৪০০ কেজির ‘সাদাময়না’কে নিয়ে বিপাকে খামারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App