×

জাতীয়

হার্ট অ্যাটাক

টাকাসহ আটক ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতা সিসিইউতে ভর্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম

টাকাসহ আটক ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতা সিসিইউতে ভর্তি

ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট-সিসিইউ-১ এর নার্সিং ইনচার্জ সোহেলা পারভীন জানিয়েছেন, বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে তাকে সিসিইউ-১-এ ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, বেলাল উদ্দিন ইউএস বাংলার একটি ফ্লাইটে বেলা ১০টা ৫৫ মিনিটে সৈয়দপুর আসেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। পরে গণনা করে সেখানে ৭৪ লাখ টাকা পাওয়া যায়।

পুলিশ বলছে, এই অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বলেছেন, এই টাকাটি তার ব্যবসার কাজের। এখন পর্যন্ত তিনি এই অর্থের উৎসের কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

এদিকে আটক হওয়ার পর অসুস্থ বোধ করলে বেলাল উদ্দিনকে অ্যাম্বুলেন্সে করে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে রংপুরে স্থানান্তর করা হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জামায়াতে ইসলামী নেতাকে দেখাতে গিয়েছিলেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধান হার্ট অ্যাটাক করেছেন। উনার ব্লাড প্রেসার বেড়ে যাওয়ায় হার্ট বিট কমা-বাড়া করছে। উনাকে এই মুহূর্তে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

আরও পড়ুন: টাকা গোনা শেষ, মোট পরিমাণ ৭৪ লাখ

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

তেলপাম্পে পুলিশ সদস্যকে জরিমানা, পুলিশের বিবৃতি

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার

তেল নিতে পাম্পে অগ্রাধিকার চায় পুলিশ

তেল নিতে পাম্পে অগ্রাধিকার চায় পুলিশ

‘হজযাত্রীরা আল্লাহর মেহমান, আমরা তাদের খাদেম’

‘হজযাত্রীরা আল্লাহর মেহমান, আমরা তাদের খাদেম’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App