×

জাতীয়

সড়ক দুর্ঘটনায় বছরে প্রাণহানি ৩১ হাজার, বাড়ছে উদ্বেগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পিএম

সড়ক দুর্ঘটনায় বছরে প্রাণহানি ৩১ হাজার, বাড়ছে উদ্বেগ

ছবি : সংগৃহীত

দেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। প্রতি ১ হাজার কিলোমিটার সড়কে গড়ে ৬৭ জনের মৃত্যু এবং বছরে প্রায় ৩১ হাজার ৫৭৮ জন প্রাণ হারানোর তথ্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে এ পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর শ্যামলী এলাকায় ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আয়োজিত “সড়ক নিরাপত্তা নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সংস্থাটির রোড সেফটি প্রকল্পের সমন্বয়কারী শারমিন রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর ২০২১ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর ৩১ হাজার ৫৭৮ জন সড়ক দুর্ঘটনায় নিহত হন। বৈশ্বিকভাবে দুর্ঘটনায় মৃত্যুর প্রায় ৫৪ শতাংশের জন্য অতিরিক্ত গতি দায়ী।

এছাড়া ১৯৯৮ থেকে ২০১৬ সালের পুলিশি তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দেশে প্রায় ৮২ শতাংশ দুর্ঘটনার পেছনে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনা প্রধান কারণ।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের অর্ধেকের বেশি পথচারী, সাইকেল আরোহী ও মোটরসাইকেল চালকরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন। ২০২১ সালে বিশ্বে প্রায় ১১ লাখ ৯০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে, যার ৯২ শতাংশই নিম্ন ও মধ্যম আয়ের দেশে।

আলোচনায় অংশ নেওয়া গণমাধ্যমকর্মীরা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গতি নিয়ন্ত্রণে কার্যকর নির্দেশিকা প্রণয়ন, আইন প্রয়োগে কঠোরতা, যানবাহনে স্পিড গভর্নর স্থাপন এবং দ্রুত সড়ক নিরাপত্তা আইন বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

সভা শেষে আয়োজকরা সড়ক দুর্ঘটনা কমাতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

আমেরিকায় গিয়ে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্বের ক্ষেত্রে দূতাবাসের কঠোর বার্তা

আমেরিকায় গিয়ে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্বের ক্ষেত্রে দূতাবাসের কঠোর বার্তা

বেপরোয়া ট্রলির কবলে ঝালকাঠি, থামছে না লাশের সারি

বেপরোয়া ট্রলির কবলে ঝালকাঠি, থামছে না লাশের সারি

মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানের চাবাহার বন্দর থেকে সরে দাঁড়াচ্ছে ভারত

মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানের চাবাহার বন্দর থেকে সরে দাঁড়াচ্ছে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App