×

বরিশাল

ট্রলি দুর্ঘটনায় প্রাণ গেল চালকের

Icon

নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম

ট্রলি দুর্ঘটনায় প্রাণ গেল চালকের

ছবি : সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বালুবোঝাই ট্রলি দুর্ঘটনায় জাহিদুল ইসলাম (৩০) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম হাওলাদার একই ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় ট্রলিচালক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বালুবোঝাই ট্রলি নিয়ে বের হন জাহিদুল। পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ট্রলিটি ঘোরানোর সময় তিনি গাড়িটি পিছনের গিয়ারে নেন। এ সময় হঠাৎ ট্রলির একটি চাকা রাস্তার পাশের বালিতে দেবে যায়। এতে ট্রলির সামনের অংশ উপরের দিকে উঠে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে ছিটকে পড়েন।

পড়ে গিয়ে বিদ্যালয়ের গেটের সঙ্গে মাথার পেছনে গুরুতর আঘাত পান জাহিদুল। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি সুজন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

‘আমলাদের অপকর্মে ফ্যামিলি কার্ড থেকে গরীবরা বঞ্চিত’

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

জিহাদি ড্রাগ ‘ক্যাপ্টাগন’ উদ্ধারের ঘটনায় ভারতে তোলপাড়

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

বৈশ্বিক উষ্ণতা কেড়ে নিচ্ছে মিঠাপানির অক্সিজেন

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

শহীদ মিনারে কারিনার তৃতীয় জানাজায় মানুষের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App