×

জাতীয়

নিহত টিটনের ভাই রিপন

বসিলা হাটের ইজারা নিয়ে বিরোধে দ্বন্দ্ব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পিএম

বসিলা হাটের ইজারা নিয়ে বিরোধে দ্বন্দ্ব

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকার বসিলা গরুর হাটের ইজারা নিয়ে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনের (৫১) সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের বিরোধ ছিল বলে জানিয়েছেন নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নিউমার্কেট থানার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

রিপন বলেন, জামিন পাওয়ার পর টিটন কয়েকবার যশোর গিয়েছিলেন। এর মধ্যে একবার ঈদের সময় তার সঙ্গে দেখা হয়। হত্যাকাণ্ডের কয়েকদিন আগে বসিলার গরুর হাটের ইজারা নিয়ে পিচ্চি হেলালের সঙ্গে চলমান বিরোধের কথা টিটন উল্লেখ করেছিলেন। তবে তিনি জানিয়েছিলেন, বিষয়টি মিটমাট হয়ে যাবে।

তিনি আরও বলেন, “টিটন বলেছিল- ঝামেলা চলছে, তবে ঠিক হয়ে যাবে, দোয়া করবেন।”

ইমনের সঙ্গে কোনো বড় ধরনের বিরোধ ছিল না বলেও দাবি করেন রিপন। তার ভাষ্য, পারিবারিক ছোটখাটো বিষয় থাকতে পারে, তবে তা হত্যাকাণ্ডের পর্যায়ে পৌঁছানোর মতো নয়। তিনি বলেন, “ইমন আমার মায়েরও খেয়াল রাখতো, আমার দৃষ্টিতে সে ভালো ছেলে।”

নিহতের বড় ভাই জানান, ঘটনার বিষয়ে পুলিশকে সব তথ্য দেওয়া হয়েছে এবং তিনি ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

এদিকে, তিনি বলেন, হাসপাতাল থেকে মরদেহ গ্রহণের পর যশোরে নিয়ে দাফন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App