×

জামায়াত

টাকা গোনা শেষ, মোট পরিমাণ ৭৪ লাখ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৪ পিএম

টাকা গোনা শেষ, মোট পরিমাণ ৭৪ লাখ

ছবি: সংগৃহীত

সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনের কাছ থেকে পাওয়া টাকা গণনা শেষে মোট টাকার পরিমাণ ৭৪ লাখ বলে জানিয়েছে আইনশৃংখলা বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বুধবার দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে বিপুল টাকাসহ তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

বিমান বন্দরের ম্যানেজার জাকারিয়া বলেন, ‘বেলাল উদ্দিন দুপুরে ঢাকা থেকে ইউএস-বাংলার একটি বিমানে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয় ইমিগ্রেশন পুলিশের। এক সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে তার কাছে নগদ ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়। ওই সময় তিনি নিজেই ব্যাগে থাকা ৭৪ লাখ টাকা থাকার কথা স্বীকার করেন।’

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তার কাছে থাকা ব্যাগটি সবার সামনে তল্লাশি করা হয়। এ সময় আটক জামাত নেতা অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশি হেফাজতে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। বেলাল উদ্দিন বর্তমানে বিমানবন্দরের ভেতরে যৌথ বাহিনীর হেফাজতে রয়েছেন।

আটক জামাত নেতা বেলাল উদ্দিন বলেন, ‘তার কাছে পাওয়া ৭৪ লাখ টাকা নির্বাচনে খরচ করার জন্য নয়। এটি তার ব্যবসার টাকা। জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতেই একটি চক্র কাজ করে যাচ্ছে। আমি কেমন মানুষ তা প্রমাণ করতে ঠাকুরগাঁও গেলেই খোলাসা হয়ে যাবে।’

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটি আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশের সাজানো নাটক। এসব টাকা ব্যক্তিগত। নির্বাচনের টাকা নয়। 

সংবাদ সম্মেলনের শেষে তিনি জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ তাদের জানিয়েছেন, জামায়াত নেতাকে টাকা বহনের এনওসি দেওয়া হয়েছিলো।

সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘প্রথমদিকে ভাবা হয়েছিল টাকার পরিমাণ ৫০ লাখ হতে পারে কিন্তু জব্দকৃত টাকা হিসেব করে দেখা যায় সেখানে মোট ৭৪ লাখ ছিলো।’

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, টিকিটের অর্থ ফেরত পাবেন দর্শকরা

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, টিকিটের অর্থ ফেরত পাবেন দর্শকরা

ট্রলি দুর্ঘটনায় প্রাণ গেল চালকের

ট্রলি দুর্ঘটনায় প্রাণ গেল চালকের

ক্রীড়া প্রতিমন্ত্রীর-ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

ক্রীড়া প্রতিমন্ত্রীর-ইউনেস্কো প্রতিনিধি দলের সাক্ষাৎ

সড়ক দুর্ঘটনায় বছরে প্রাণহানি ৩১ হাজার, বাড়ছে উদ্বেগ

সড়ক দুর্ঘটনায় বছরে প্রাণহানি ৩১ হাজার, বাড়ছে উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App