×

জাতীয়

খালেদা জিয়ার সঙ্গে ড. ইউনূসের আলাপ, ভিডিও ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম

খালেদা জিয়ার সঙ্গে ড. ইউনূসের আলাপ, ভিডিও ভাইরাল

ছবি: ভোরের কাগজ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বিনিময়ের এক ভিডিও ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নানা আলোচনা চলছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে দুজনই শুভেচ্ছা বিনিময় করেন। এরপর কয়েক মিনিট আলাপচরিতায় দেখা যায় তাদের। সেই মাহেন্দ্রক্ষণের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এর আগে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেনাকুঞ্জে পেয়ে আনন্দের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বক্তৃতার শুরুতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুষ্ঠানে স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান ড. ইউনূস।

আরো পড়ুন: সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখেই কেঁদে ফেললেন ফখরুল

তিনি বলেন, খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মিলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।  

অধ্যাপক ইউনূস বলেন, এই অনুষ্ঠানে আপনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। এসময় খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেন প্রধান উপদেষ্টা।

সেনাকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার মধ্য দিয়ে ছয় বছর পর খালেদা জিয়া কোনো প্রকাশ্য অনুষ্ঠানে সশরীরে অংশ নিয়েছেন। আর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিচ্ছেন দীর্ঘ ১২ বছর পর।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App