×

সরকার

সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখেই কেঁদে ফেললেন মির্জা ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৭:১২ পিএম

সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখেই কেঁদে ফেললেন মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখেই কেঁদে ফেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় ৬ বছর পর বাইরে কোনো অনুষ্ঠানে তাকে দেখেই আপ্লুত হয়ে পড়েন তিনি। 

পরে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যে সম্মান জানানো হয়েছে, তাতে গোটা জাতি আজ আনন্দিত। এজন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, খালেদা জিয়া এ দেশের জন্য তার জীবনের সবচেয়ে বড় সময়টা দিয়ে দিয়েছেন গণতন্ত্রের জন্য, স্বাধীনতা-স্বার্বভৌমত্বের জন্য। দীর্ঘ ১২ বছর ধরে পরিকল্পিতভাবে সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীকে তার থেকে দূরে করে রাখা হয়েছে। 

বিএনপি মহাসচিব বলেন, আমি আজকে সশস্ত্র বাহিনীর সদস্যদের বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনকে ধন্যবাদ জানাতে চাই। সর্বোপরি, আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই যে, তিনি আজকে ম্যাডামকে (খালেদা জিয়া) যে সম্মান দেখিয়েছেন, এতে আমরা যেমন কৃতজ্ঞ হয়েছি, একই সঙ্গে গোট জাতি আজকে আনন্দিত হয়েছে। 

সেনাকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার মধ্য দিয়ে ৬ বছর পর খালেদা জিয়া কোনো প্রকাশ্য অনুষ্ঠানে সশরীরে অংশ নিচ্ছেন। আর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিচ্ছেন দীর্ঘ ১২ বছর পর।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

 ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

জোহরান মামদানি ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App