×

জাতীয়

সাবেক এমপিকে হত্যাচেষ্টা

শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০০ পিএম

শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

২০১২ সালে বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের ডাকা কর্মসূচিতে হামলা করে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি নাজিম উদ্দিন আলমকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম সাইফুল ইসলামের আদালতে নাজিম উদ্দিন আলম বাদী হয়ে এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে বিষয়টি জানা গেছে।

আরো পড়ুন: রিমান্ড শেষে ইনু-মেননসহ ৪ আসামি কারাগারে

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ভোলা ৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, পুলিশের সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি এস এম মাহমুফুল হক নুরুজ্জামান, তৎকালীন ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান ও সাভার মডেল থানার ওসি আসাদুজ্জামান। 

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের ডাকা কর্মসূচিতে বাদীসহ অন্য নেতাকর্মীরা সাভারের আমিন বাজারে অবস্থান করলে পুলিশ তাদের ওপর লাঠিপেটা, টিয়ারশেল ও শর্টগানের গুলি শুরু করেন। এতে বাদীসহ অনেক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ও জখম প্রাপ্ত হন। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলায় দণ্ডবিধির ৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬ ধারায় অভিযোগ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App