×

জাতীয়

আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০২:৪৭ পিএম

আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর

রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ। ছবি: সংগৃহীত

রংপুরে বৈষম্যবিরোধী কোটা আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। এ হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে সোমবার (১২ আগস্ট) মামলাটি পিবিআইয়ে স্থানান্তর করা হয়।

রংপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জাকির হোসেন জানান, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি তাজহাট থানা থেকে পিবিআইয়ে স্থানান্তর করা হয়েছে। এর পরপরই মামলার তদন্ত হাতে পায় পিবিআই।

উল্লেখ্য, রংপুরে কোটা সংস্কার আন্দোলনে ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এদিন পুলিশের গুলিতে মৃত্যু হয় আবু সাঈদের। এ ঘটনায় ১৭ জুলাই তাজহাট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী ওই থানার উপ-পরিদর্শক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ রায়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘ঐদিন বেলা ২টা ১৫ মিনিটের দিকে ছাত্র নামধারী সুবিধাভোগী রাষ্ট্রবিরোধী আন্দোলনরত দুর্বৃত্তগণ বিভিন্ন দিক থেকে বৃষ্টির মতো ইটপাটকেল ও তাদের নিকটে থাকা আগ্নেয়াস্ত্র হতে এলোপাথাড়ি গুলি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশও এপিসি গাড়ির মধ্য হতে কং/ ১১৮৬ সোহেল তার নামীয় সরকারি ইস্যুকৃত শটগান হইতে ১৬৯ রাউন্ড রাবার বুলেট ফায়ার করে। পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।’

সাঈদের মৃত্যুর বিষয়ে বলা হয়, ‘বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের এক পর্যায়ে একজন শিক্ষার্থীকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। সহপাঠীরা ধরাধরি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ২ থেকে ৩ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।’

ঘটনার একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশ আবু সাঈদকে খুব কাছ থেকে গুলি করে। আর আবু সাঈদ এক হাতে ক্রিকেট খেলার একটি স্ট্যাম্প নিয়ে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেন। কিছুক্ষণের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন।

আরো পড়ুন: সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

এর আগে, শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় পুলিশের একজন সহকারী উপ পরিদর্শকসহ (এএসআই) ২ পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন-রংপুর মেট্রোপলিটন পুলিশের এএসআই আমির হোসেন ও তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়। সাময়িক বরখাস্তের কারণ হিসেবে বলা হয়, তারা অপেশাদারি আচরণস্বরূপ শটগান থেকে ফায়ার করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি হত্যা

গ্রাম পুলিশের ছেলের ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি হত্যা

ইজারাকৃত বাজার রক্ষায় ‘খুনের হুমকি’, বিএনপি নেতার বক্তব্যে তোলপাড়

ইজারাকৃত বাজার রক্ষায় ‘খুনের হুমকি’, বিএনপি নেতার বক্তব্যে তোলপাড়

সরকার দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার মজুত ছিলো না

স্বাস্থ্যমন্ত্রী সরকার দায়িত্ব নেওয়ার সময় হামের টিকার মজুত ছিলো না

হেফাজতে ইসলামে কোনো দলাদলি কিংবা প্লাস-মাইনাস নেই

হেফাজতের বিশেষ বৈঠক হেফাজতে ইসলামে কোনো দলাদলি কিংবা প্লাস-মাইনাস নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App