×

জাতীয়

উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০২:১৪ পিএম

উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও র‍্যাবের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে নর্দান বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষে আরো শতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।  

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় ঢাকা–ময়মনসিংহ সড়কের উত্তরা অংশে যান চলাচল বন্ধ রয়েছে। সংঘর্ষের সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ ও র‍্যাব। আন্দোলনকারীরা হাউজ বিল্ডিং থেকে রাজলক্ষী মোড় পর্যন্ত সড়কে অবস্থান করছেন।

বাংলাদেশ মেডিক্যালের চিকিৎসক ডা. রুকনুজ্জামান মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নিহত শিক্ষার্থীদের নাম এখনো জানা যায়নি। 

উল্লেখ্য, 'শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র‌্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে' এদিন কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি সেবা ছাড়া এই কর্মসূচি চলাকালে সব কিছু বন্ধ থাকবে—ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। 

 

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন

নাসীরুদ্দীন পাটওয়ারী আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন

আরো ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

আরো ২৫ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App