×

জাতীয়

৩০০০ কোটি টাকা আত্মসাৎ, চার ব্যাংক কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৬:৩২ পিএম

৩০০০ কোটি টাকা আত্মসাৎ, চার ব্যাংক কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তিন হাজার কোটি টাকার ভুয়া ঋণ মঞ্জুর করে অর্থ আত্মসাৎ করার অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের চার কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

রবিবার (২৩ জুন) ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

ওই কর্মকর্তারা হলেন, প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত মহাপরিচালক ও নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক মো শহিদ হাসান মল্লিক, ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ শাখার ২য় কর্মকর্তা মুশফিকুল আলম, ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ দীপক কুমার দেবনাথ, ক্রেডিট ইনচার্জ মোহাম্মদ মেহেদী হাসান সরকার।

আবেদনে দুদকের উপপরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মো মোস্তাফিজুর রহমান উল্লেখ করেন, ব্যাংকটির নারায়নগঞ্জ ও প্রধান কার্যালয়ের কতিপয় বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে ব্যাক টু ব্যাক এলসি সুবিধার আড়ালে জাল-জালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৪৩টি সন্দেহভাজন তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় তিন হাজার কোটি টাকা ভুয়া ঋণ মঞ্জুর করে আত্মসাতসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সম্পৃক্ত ধারায় অপরাধ করার অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। 

আরো পড়ুন: লিখিত জবাব দিয়েছেন বেনজীর, পর্যালোচনা করে ব্যবস্থা

এতে আরো উল্লেখ করা হয়, এই অভিযোগের বিষয়ে ৩ সদস্য বিশিষ্ট অনুসন্ধানকারী টিম গঠন করা হয়েছে। গোপনসূত্রে জানা যায়, অভিযোগসংশ্লিষ্টরা অর্থ পাচার ও দেশত্যাগের পরিকল্পনা করছেন। এ কারণে, তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস

লঙ্কান প্রিমিয়ার লিগে যে দলে খেলতে পারেন সাকিব

লঙ্কান প্রিমিয়ার লিগে যে দলে খেলতে পারেন সাকিব

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App