×

জাতীয়

প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতের সহিংসতায় ১৩ জন নিহত হন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৭ পিএম

বিএনপি-জামায়াতের সহিংসতায় ১৩ জন নিহত হন

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত ও তাদের দোসররা গত বছরের ২৮ অক্টোবর থেকে সহিংস কর্মসূচির মাধ্যমে সারাদেশে ৬০০ এর অধিক যানবাহনে ভাংচুর করেছে এবং নাশকতার ঘটনায় ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হরতাল ও অবরোধের নামে নাশকতাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।

বুধবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য মো. আবদুল্লাহর এক প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, গত বছর ২৮ অক্টোবর হতে এ ধরনের সহিংস কর্মসূচির মাধ্যমে সারাদেশে ৬০০ এর অধিক যানবাহনে ভাংচুর যার মধ্যে ১৮৪টি যাত্রীবাহী বাস; ৪৮টি ট্রাক, ২৮টি কাভার্ড ভ্যান/মালবাহী লড়ি/কনটেইনার, ৩টি সিএনজি, ৪টি প্রাইভেট কার, ১১টি পিক আপ ভ্যান। ৫টি ট্রেন- যমুনা এক্সপ্রেস ট্রেন, ঢাকা কমিউটার ট্রেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেন, টাঙ্গাইল কমিউটার ট্রেন। ১৫টি মোটর সাইকেল- ৩টি লেগুনা, ১টি ওয়ার্ড কাউন্সিলর অফিস (মধ্যরামপুরা, ফেনী): ১টি অটোরিক্সা।

আরো পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে এআই প্রযুক্তির ১৪২৭ ক্যামেরা

এছাড়া ১টি উচ্চ বিদ্যালয় (চর শাহা উচ্চ বিদ্যালয়, সোনাগাজী, ফেনী): ১২টি প্রাথমিক বিদ্যালয়- ধলাইপার সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুনারুঘাট, হবিগঞ্জ; পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়দেবপুর গাজীপুর; টি এন টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর সদর; মাষ্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হাতিবান্ধা, লালমনিরহাট: পড়শীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গফরগাঁও, ময়মনসিংহ; নিশ্চিন্ত পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্দর, চট্টগ্রাম; বাজিতখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেরপুর; মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কালিয়াকৈর, গাজীপুর: হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নান্দাইল, ময়মনসিংহ; মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহ; পুলেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ: ৪টি বসতঘর; দক্ষিণ পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর, খুলনা। ১টি বৌদ্ধ মন্দির (রামু-কক্সবাজার)। ১টি নৌকা, সর্বমোট ৩২৮টি যানবাহন ও প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়।

আরো পড়ুন: চূড়ান্ত শুনানি ১১ ফেব্রুয়ারি

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ও তাদের সমমনা দলগুলো আহত হরতাল-অবরোধে ড্রাইভার, হেলপার, পুলিশ, বিজিবি, শ্রমিক, মুক্তিযোদ্ধাসহ বহু লোক নিহত, আহত ও পঙ্গুত্ববরণ করেছে এবং বিএনপি ক্যাডাররা অসংখ্য যানবাহন জ্বালিয়ে দিয়েছে। হরতাল অবরোধের নামে নাশকতার ঘটনায় সারাদেশে ১৩ জন নিহত হয়েছে। যার মধ্যে ট্রেনে নাশকতার ঘটনায় নিহত হয়েছে ৯ জন, বিজিবির ২ জন আহত এবং ১টি রিকুইজিশনকৃত যানবাহনের ক্ষতি সাধন হয়। 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন জেলায় ৪৫ জন সদস্য আহত হয়েছে। বিআরটিসি বাস ডিপোর বাস রক্ষা করতে গিয়ে ১ জন আনসার সদস্য ইট পাটকেলের আঘাতে আহত হয়। এদের মধ্যে ২ জন আনসার সদস্য হোসেন আলী ও সুমন আলী বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের হামলায় গুরুতর আহত হয়। তাদেরকে বাহিনীর পক্ষ থেকে চিকিৎসা সেবা ও আর্থিক সাহায্য দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, অগ্নি-সন্ত্রাস, নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড ইত্যাদি অপরাধে জড়িতদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার জন্য দেশে দক্ষ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিচার ব্যবস্থা ও প্রচলিত আইন রয়েছে। হরতাল ও অবরোধের নামে নাশকতাকারীদের বিরুদ্ধে বিদ্যমান আইনে যথাযথ ব্যবস্থা নিয়ে বিভিন্ন আইনি কার্যক্রম চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App