×

ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে ফুটপাত দখল

যানজটে যাত্রীদের দূর্ভোগ

Icon

মো. সেলিম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) থেকে

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৫:৫১ পিএম

যানজটে যাত্রীদের দূর্ভোগ

ছবি: কাগজ প্রতিবেদক

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর বাজার এলাকায়  ফুটপাত দখল করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠায় ও অটোরিকসা রাস্তার ওপরে পার্কিং করায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিনিয়ত চরম দূর্ভোগে পড়ছে ওই মহাসড়কে চলাচলকারী যাত্রী সাধারণ।

ওই মহাসড়কে সিলেট, চট্টগ্রাম, শেরপুর, ভৈরব বাজার সহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে দুরপাল্লার বাস যাতায়াত করে। যানজটের কারণে ঘণ্টারপর ঘণ্টা আটকে থাকে দূরপাল্লার বাস, ট্রাক ও পন্যপরিবহরের গাড়ী গুলো। স্থানীয় বাজার কমিটি বিভিন্ন ভাবে কাউন্সিলিং করার ফলে কয়েক দিন অটোগুলো পার্কিং করা বন্ধকরলেও ঈদকে সামনে রেখে ফের বেপরোয়া ভোবে যাত্রতত্র পারকিং করছে। সোমবার হাটবারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দু’পাশে কাঁচা বাজার বসানো ও রমজানের বিভিন্ন ইফতার সামগ্রী নিয়ে রাস্তার পাশে বসার কারণেও যানজট সৃষ্টি হচ্ছে। 

ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ গামী এমকে সুপারের একাদিক চালক অভিযোগ করে বলেন, প্রায় প্রতিদিনিই পৌরবাজার এলাকায় যানজটে 

পড়তে হয়। এজন্য যাত্রীরা অনেক সময় বিরক্তি প্রকাশ করেন বলে জানান তারা। ফুটপাতের ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান, রাজারের জন্য কোন নিদৃষ্ট স্থান দেওয়া হলে তারাও সেখানে যেতে চায়। রাস্তার ধুলোবালিতে তাদেরও কষ্ট হয় এবং বিভিন্ন রোগে আক্রন্ত হচ্ছেন তারা। ঈশরগঞ্জ পৌর সভার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার ভুমি সাল্হাউদ্দিন বিশ্বাস এর সাথে কথা বলতে মোবাইল নম্বরে সাতবার ফোন দিয়েও তাঁকে পাওয়া যায়নি।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

খ্যাতিমান অভিনেতা শামস সুমন মারা গেছেন

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

জ্বালানি বাঁচাতে সাপ্তাহিক ছুটি ৩ দিন করেছে শ্রীলঙ্কা

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App