×

সিলেট

শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, হাসপাতালে ভর্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৭:৪৬ পিএম

শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, হাসপাতালে ভর্তি

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার গুরুতর অভিযোগ উঠেছে। বর্বরোচিত এই ঘটনায় পুরো উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও নিন্দার ঝড় বইছে।

সোমবার (২৫ মে) বিকালে ভুক্তভোগী শিশুকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, গত রোববার বিকেলে উপজেলার পানিউমদা ইউনিয়নের ওই শিক্ষার্থী বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলো। পথিমধ্যে একই এলাকার মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার এক সহযোগী মিলে শিশুটিকে জোরপূর্বক পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

ভুক্তভোগী শিশুর স্বজনরা জানান, ‘লোকলজ্জা ও ভয়ের কারণে গতকাল তারা শিশুকে হাসপাতালে নিয়ে যাননি। পরে অবস্থা গুরুতর দেখে হাসপাতালে নেন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।’

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, ‘খবর পাওয়ার পর ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলাপ করেছি আমরা। পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেইসঙ্গে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বার্সেলোনার নতুন টার্গেট আলভারেজ

বার্সেলোনার নতুন টার্গেট আলভারেজ

পানির স্বল্পতায় হিমশিম ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

কালশী বস্তিতে আগুন পানির স্বল্পতায় হিমশিম ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

১৪০০ কেজির ‘সাদাময়না’কে নিয়ে বিপাকে খামারি

১৪০০ কেজির ‘সাদাময়না’কে নিয়ে বিপাকে খামারি

দেশে ফিরলেন অপহরণের শিকার হওয়া ১৭০ বাংলাদেশি

দেশে ফিরলেন অপহরণের শিকার হওয়া ১৭০ বাংলাদেশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App