×

মধ্যপ্রাচ্য

সিরিয়া থেকে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০১:৩০ পিএম

সিরিয়া থেকে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল

ছবি : সংগৃহীত

সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা জানিয়েছে, তারা প্রথমবারের মতো সিরিয়ার দিক থেকে মাউন্ট হারমোন অঞ্চল হয়ে একটি সীমান্তপারের স্থল অভিযান পরিচালনা করেছে। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তাদের সেনারা দুর্গম পাহাড়ি এলাকা পাড়ি দিয়ে সিরিয়ার অংশে অবস্থিত মাউন্ট হারমোন থেকে দক্ষিণ লেবাননের মাউন্ট ডভ (হার ডভ) অঞ্চলে প্রবেশ করে। তারা এ অভিযানের বর্ণনা দিয়েছে “তুষারাবৃত পথ বেয়ে অগ্রসর হয়ে সীমান্ত অতিক্রম” হিসেবে।

শেবা ফার্মস নামে পরিচিত মাউন্ট ডভ লেবানন-ইসরায়েল সীমান্তের একটি অত্যন্ত সংবেদনশীল ও বিতর্কিত এলাকা। অঞ্চলটি বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও লেবানন দীর্ঘদিন ধরে এর মালিকানা দাবি করে আসছে। এই এলাকাকে কেন্দ্র করে অতীতেও বহুবার উত্তেজনা ও সংঘর্ষ দেখা গেছে।

আরো পড়ুন : সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা প্রতিহত করার দাবি

বিশ্লেষকদের মতে, সিরিয়ার দিক ব্যবহার করে এমন অভিযান চালানো ইসরায়েলের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করতে পারে। কারণ এতে সরাসরি সীমান্ত সংঘর্ষ এড়িয়ে বিকল্প পথ দিয়ে সামরিক চাপ সৃষ্টি করা সম্ভব হয়। একইসঙ্গে এটি অঞ্চলে চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে দিতে পারে।

এর আগে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অভিযোগ করেছিল, ইসরায়েল সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করে লেবাননে হামলা চালাচ্ছে। ইসরায়েলের সাম্প্রতিক এই স্বীকারোক্তি সেই অভিযোগকে নতুন করে গুরুত্ব দিয়েছে।

মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। এতে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কাও বাড়াতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত

মৎস্যমন্ত্রী মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত

অবৈধভাবে বালু তোলার দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

অবৈধভাবে বালু তোলার দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে

মির্জা ফখরুল জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে

চরভদ্রাসনে কালবৈশাখীর আঘাত, কোটি টাকার সম্পদ ধ্বংস

চরভদ্রাসনে কালবৈশাখীর আঘাত, কোটি টাকার সম্পদ ধ্বংস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App