×

আন্তর্জাতিক

শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন: ক্রেমলিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৯:২১ পিএম

শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন: ক্রেমলিন

ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই চীন সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন ক্রেমলিন-এর মুখপাত্র দিমিত্রি পেসকভ।

বৃহস্পতিবার (১৪ মে) তিনি জানান, সফরের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের ধারণা, আগামী সপ্তাহেই এই উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হতে পারে। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মস্কো-বেইজিং সম্পর্ক আরও জোরদার করার অংশ হিসেবেই এই সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে পুতিন বেইজিং সফর করেন। ওই সফরে তিনি চীনের সামরিক কুচকাওয়াজে অংশ নেন এবং একটি উচ্চপর্যায়ের শীর্ষ সম্মেলনে যোগ দেন। তখন দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, বাণিজ্য ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল।

আসন্ন সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে পুতিনের বৈঠকের সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈঠকে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক কূটনৈতিক বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধভাবে বালু তোলার দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

অবৈধভাবে বালু তোলার দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে

মির্জা ফখরুল জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে

চরভদ্রাসনে কালবৈশাখীর আঘাত, কোটি টাকার সম্পদ ধ্বংস

চরভদ্রাসনে কালবৈশাখীর আঘাত, কোটি টাকার সম্পদ ধ্বংস

ব্রিটিশ সরকারের আরেক মন্ত্রীর পদত্যাগ, আরও সংকটে স্টারমার

ব্রিটিশ সরকারের আরেক মন্ত্রীর পদত্যাগ, আরও সংকটে স্টারমার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App