×

মধ্যপ্রাচ্য

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৩ এএম

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২

ছবি : সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে চালানো এই হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই সম্মিলিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে ইরানের সঙ্গে মাসব্যাপী চলমান সংঘাতে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। হামলায় অন্তত দুটি কেসি-১৩৫ আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্কিন হামলার জবাবে পুরো সংঘাতজুড়ে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ধারাবাহিক আক্রমণ চালিয়েছে। এসব হামলায় মার্কিন ঘাঁটিগুলো উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় কমান্ড হাজার হাজার সেনাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এমনকি অনেককে ইউরোপের মতো দূরবর্তী এলাকাতেও পাঠানো হয়েছে।

আরো পড়ুন : লেবাননের নাগরিকদের পালানোর কোনো জায়গা নেই: এনআরসি

অন্যদিকে, দ্য গার্ডিয়ান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এই হামলায় ঘাঁটিতে থাকা অন্তত একটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত বিভিন্ন হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত ৩০৩ জন সেনা আহত হয়েছেন।

এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, ড্রোন হামলার পর ওই ঘাঁটিতে ব্যাপক বিস্ফোরণ ঘটে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে দুটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনার জন্য পরিচিত এবং সংঘাত শুরুর পর থেকেই ইরান এই এলাকাকে লক্ষ্যবস্তু করে আসছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর এই সংঘাত শুরু হয়। এর পরপরই তেহরান হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণা দেয়, যার প্রভাব বিশ্বজুড়ে পড়েছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি গ্রেপ্তার

নেপালের সাবেক প্রধানমন্ত্রী অলি গ্রেপ্তার

৪০ দিনের ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

৪০ দিনের ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

একাত্তরের গণহত্যার বিচার দাবিতে বাংলাদেশের পাশে ভারত

একাত্তরের গণহত্যার বিচার দাবিতে বাংলাদেশের পাশে ভারত

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App