×

মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়াচ্ছে ইরানপন্থী মিলিশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১১:৩৬ এএম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়াচ্ছে ইরানপন্থী মিলিশিয়া

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে হামলা তীব্রতা বাড়াচ্ছে ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠীগুলো। ইরানে হামলার প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের লক্ষ্য করছে। এই হামলা নতুন সশস্ত্র খেলোয়াড়দেরও যুদ্ধের মধ্যে টেনে এনে অঞ্চলটিতে বিশৃঙ্খলা ও সহিংসতার আশঙ্কা তীব্রতর করছে।

ইরাক এই সংঘাতের নতুন মূলমঞ্চে পরিণত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকের মিলিশিয়াগুলো কয়েক ডজন হামলা চালিয়েছে। এসময় তারা ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং জর্ডানেও লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পাশাপাশি ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত ইরান-কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর অবকাঠামোও ক্ষতিগ্রস্ত করেছে।

বিশ্লেষকরা জানাচ্ছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরাকের ইরানপন্থী মিলিশিয়াগুলোর সামর্থ্য কমাতে বিমান হামলা ও বিশেষ বাহিনী পাঠাচ্ছে। এই মিলিশিয়াগুলো ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দ্বারা পরিচালিত হচ্ছে।

সাম্প্রতিক দিনের মধ্যে ইরানপন্থী মিলিশিয়াগুলো এরবিল বিমানবন্দরের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। দক্ষিণ ইরাক থেকেও কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করেছে। তবে নিরাপত্তা বাহিনী দুটি ক্ষেপণাস্ত্রসহ লঞ্চিং প্ল্যাটফর্ম জব্দ করেছে।

মার্কিন ও ইসরায়েলি বিমান ও ড্রোন আক্রমণে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম ইরাকের মিলিশিয়া ঘাঁটিতে ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে কাটাইব হিজবুল্লাহর ১৫ জন যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া আনবার প্রদেশের মিলিশিয়া ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

আরো পড়ুন : বাহরাইনে ইসরায়েলি দূতাবাসে হামলা চালিয়েছে ইরান

ইরান দীর্ঘকাল ধরে মধ্যপ্রাচ্যে মিলিশিয়ার একটি জাল তৈরি করেছে। এই গোষ্ঠী ইরানকে আক্রমণ থেকে রক্ষা করার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করতে সক্ষম। লেবাননের এই সংঘাতে অংশ নিয়েছে হিজবুল্লাহও। তারা যুক্তরাজ্যের সাইপ্রাস ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে।

যুদ্ধের এই তীব্রতা মধ্যপ্রাচ্যে নতুন ধরণের প্রক্সি যুদ্ধের সূচনা করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানপন্থী গোষ্ঠীগুলো নিজের অস্তিত্ব রক্ষা করতে এবং প্রতিশোধ নেওয়ার জন্য এমন পদক্ষেপ নিচ্ছে। এটা ইরান সরকারের সুরক্ষার বাইরে সংঘাতকে আরো জটিল করে তুলছে।

ইরানের স্বশাসিত সংখ্যালঘু ও আরব সম্প্রদায়ের গোষ্ঠীও আইআরজিসি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আহওয়াজ ফ্যালকনস নামে নতুন গোষ্ঠী আফওয়াজে ইরানি ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরো অনিশ্চিত ও বিপজ্জনক করে তুলেছে।


টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছাত্রদলের পদ হারালেন আব্দুর রহিম ভূঁইয়া

ছাত্রদলের পদ হারালেন আব্দুর রহিম ভূঁইয়া

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বাবার লাশ দেখতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মেয়ের

বাবার লাশ দেখতে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মেয়ের

নেইমারকে নিয়ে সব বিতর্কের জবাব দিলেন আনচেলত্তি

নেইমারকে নিয়ে সব বিতর্কের জবাব দিলেন আনচেলত্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App