×

আন্তর্জাতিক

বাহরাইনে ইসরায়েলি দূতাবাসে হামলা চালিয়েছে ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১১:২৩ এএম

বাহরাইনে ইসরায়েলি দূতাবাসে হামলা চালিয়েছে ইরান

ছবি: সংগৃহীত

বাহরাইনের রাজধানী মানামার একটি বাণিজ্যিক কমপ্লেক্স লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি। গতকাল বৃহস্পতিবার রাতে এই হামলা চালানো হয়। 

ওই বাণিজ্যিক ভবনে ইসরায়েলি দূতাবাস অবস্থিত।

ফারস নিউজের প্রতিবেদনে বলা হয়, মানামার ‘ফাইন্যান্সিয়াল হারবার টাওয়ারস’ নামের বাণিজ্যিক কমপ্লেক্সটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ইসরায়েলি দূতাবাসের অবস্থানের কারণেই মূলত সেটি লক্ষ্যবস্তু করা হয়েছে।

আরো পড়ুন: হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে চীন-ইরান বৈঠক

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই বাণিজ্যিক কমপ্লেক্সের কাছাকাছি এলাকায় ইরানের একটি ড্রোন শনাক্তের পর সেটি ভূপাতিত করা হয়েছে।

এদিকে, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় কুয়েত সিটিস্থ মার্কিন দূতাবাস থেকে জরুরি ভিত্তিতে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। 

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে এই সরিয়ে নেওয়ার প্রক্রিয়া (ইভাকুয়েশন) সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। 

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট দুই কর্মকর্তা জানিয়েছেন, দূতাবাস ত্যাগের নির্দেশের পাশাপাশি স্পর্শকাতর তথ্য ধ্বংস করা এবং ক্লাসিফাইড সার্ভারগুলো পুরোপুরি মুছে ফেলার (ওয়াইপ) জন্য কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। একাধিকবার হামলার শিকার হওয়ার প্রেক্ষাপটে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে কুয়েত দূতাবাসে তাদের স্বাভাবিক কার্যক্রম স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছিল। 

এক বিবৃতিতে দপ্তরটি জানায়, ‘যদিও এখন পর্যন্ত কোনো মার্কিন নাগরিকের আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে বিদেশে অবস্থানরত আমেরিকানদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুর দিকে কুয়েতে ইরানি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহতের পর ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। সেই ধারাবাহিকতায় দফায় দফায় দূতাবাসের ওপর আক্রমণ আসায় শেষ পর্যন্ত কর্মীদের সরিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিল ওয়াশিংটন।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘যেকোনো মূল্যে গণভোটের রায় আদায় করেই ছাড়ব’

‘যেকোনো মূল্যে গণভোটের রায় আদায় করেই ছাড়ব’

‘মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি’

প্রবাসী কল্যাণমন্ত্রী ‘মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছি’

তেহরানে ‘ধারাবাহিক হামলা’ সম্পন্ন

তেহরানে ‘ধারাবাহিক হামলা’ সম্পন্ন

ট্রেনের সামনে ঝাপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ট্রেনের সামনে ঝাপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App