×

মধ্যপ্রাচ্য

ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৮:১৫ এএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা

আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে নির্বাচিত করা হয়েছে। বুধবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) চাপে এসেম্বলি অব এক্সপার্টস মোজতবাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আলী খামেনিকে মাশহাদে দাফন করা হবে বলে জানিয়েছে বার্তাসংস্থা ফার্স নিউজ এজেন্সি। ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদ দেশটির অন্যতম পবিত্র নগরী হিসেবে পরিচিত।

আরো পড়ুন : মধ্যপ্রাচ্যে আটকেপড়া ব্রিটিশদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট

৮৬ বছর বয়সি খামেনির ওপর গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

খামেনির জন্মও হয়েছিল মাশহাদ শহরে। সেখানকার পবিত্র ইমাম রেজা মাজারেই তাকে সমাহিত করা হবে বলে জানা গেছে। তবে কবে দাফন সম্পন্ন হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মৃত্যুর আগে খামেনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App