×

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল যুদ্ধ

মধ্যপ্রাচ্যে আটকেপড়া ব্রিটিশদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:৩৭ পিএম

মধ্যপ্রাচ্যে আটকেপড়া ব্রিটিশদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধের মধ্যে বিভিন্ন আরব দেশে আটকেপড়া ব্রিটিশ নাগরিকদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার পার্লামেন্টের হাউস অব কমন্সকে বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে সরকারি একটি চার্টার্ড ফ্লাইট ওমানের মাস্কাট থেকে যুক্তরাজ্যর উদ্দেশ্যে ছেড়ে যাবে।

মঙ্গলবার (০৩ মার্চ) সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এক লাখ ৩০ হাজার ব্রিটিশ নাগরিক সেখানে নিবন্ধন করেছেন বলে জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের কোনদেশে কতজন ব্রিটিশ নাগরিক রয়েছেন, সেটি জানার জন্য নতুন নিবন্ধন শুরু করেছে ইউকে সরকার। তবে তাদের মধ্যে যারা ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় রয়েছেন, তাদের চার্টার্ড ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

ইরানের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ নাগরিকদের জন্য জরুরী ভিত্তিতে এসব ব্যবস্থা নেয়র হচ্ছে বলেও জানান  ইভেট কুপার।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাড়ি রাখার ফজিলত ও শরয়ী নির্দেশনা

দাড়ি রাখার ফজিলত ও শরয়ী নির্দেশনা

রংপুরে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে শিক্ষকের মৃত্যু

রংপুরে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে শিক্ষকের মৃত্যু

ঢাকায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, নেই বৃষ্টির সম্ভাবনা

ঢাকায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, নেই বৃষ্টির সম্ভাবনা

ইসলামাবাদে ২১ ঘণ্টার আলোচনায় উঠে এলো ৫ গুরুত্বপূর্ণ ইস্যু

ইসলামাবাদে ২১ ঘণ্টার আলোচনায় উঠে এলো ৫ গুরুত্বপূর্ণ ইস্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App