×

বিনোদন

কনসার্টে নিজেকে ‘মৃত’ ঘোষণা জনপ্রিয় গায়কের!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১১:০৭ পিএম

কনসার্টে নিজেকে ‘মৃত’ ঘোষণা জনপ্রিয় গায়কের!

ছবি : সংগৃহীত

‘অউরা ওয়ার্ল্ড ট্যুর ২০২৬’-এর অংশ হিসেবে কানাডার ক্যালগরিতে গত ৩০ এপ্রিল গান পরিবেশন করেন পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ। কনসার্ট চলাকালে একপর্যায়ে নিজেকে ‘মৃত’ বলে উল্লেখ করেন তিনি। ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এরই মধ্যে দিলজিতের ওই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি তো অনেক আগেই এই পৃথিবী ছেড়ে দিয়েছি। মৃত্যুকে আমি ভয় পাই না। গত ডিসেম্বর আমি এই শরীর ত্যাগ করার চেষ্টা করছিলাম। কিন্তু এখনও আমার কিছু কাজ বাকি আছে, তাই আমাকে থাকতে হচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই। আমি আগেই এই পৃথিবী ছেড়ে দিয়েছি- এটাই সত্যি। আর আমি এই মঞ্চে দাঁড়িয়ে আছি, এটা আমার অন্তরের ঈশ্বর।’

এরপর তিনি বলেন, ‘আমার মৃত্যুভয় নেই, কারও প্রতি কোনো বিদ্বেষও নেই। আমি সবাইকে ভালোবাসি। ভালোবাসা, সম্মান আর ক্ষমা- এসবই আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। যারা এখনো আমার সঙ্গে আছেন, এটাই পাঞ্জাবের প্রকৃত পরিচয়। আমি পাঞ্জাবি- আপনাদের কী মত?’

দিলজিতের এমন মন্তব্যে অনেক ভক্ত উদ্বেগ প্রকাশ করেছেন। তবে কনসার্টে উপস্থিত কিছু দর্শককে লাল পতাকা উঁচিয়ে প্রতিবাদ জানাতেও দেখা যায়, যদিও সেই প্রতিবাদের কারণ স্পষ্ট নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫১

রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫১

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা, নিহত ১০

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা, নিহত ১০

ঝড়ে গাছচাপায় প্রাণ গেল মায়ের, হাসপাতালে ছেলে

ঝড়ে গাছচাপায় প্রাণ গেল মায়ের, হাসপাতালে ছেলে

ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেপ্তার

ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App