×

চট্টগ্রাম

মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল জেলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১১:১০ পিএম

মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল জেলের

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে সরোয়ার কামাল (৩৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার একটি লবণমাঠে এ ঘটনা ঘটে।

সরোয়ার খারাংখালী নতুন পাড়ার বাসিন্দা নুরুল আলমের ছেলে। তার পরিবারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, নাফ নদী থেকে মাছ ধরে তিনি বাড়ি ফেরার পথে লবণ মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতে আক্রান্ত হয়ে তিনি তাৎক্ষণিক লবণমাঠে লুটিয়ে পড়েন। পরে আশেপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোয়াইক্যংয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল বিষয়টি নিশ্চিত বলেন, ‘নাফ নদী থেকে মাছ ধরে তিনি বাড়ি ফেরার পথে লবণ মাঠ এলাকায় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। পারিবারিকভাবে রাতেই তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App