×

গণমাধ্যম

সাংবাদিক আনিস আলমগীর মুক্তি পেয়েছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৩:২৫ পিএম

সাংবাদিক আনিস আলমগীর মুক্তি পেয়েছেন

ছবি : সংগৃহীত

আদালত থেকে জামিন পাওয়ার দুদিন পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার মো. আল মামুন। তিনি বলেন, গতকাল শুক্রবার তাঁর জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে শনিবার দুপুর আড়াইটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময়ে তাঁর স্ত্রীসহ স্বজনেরা কারাগারে উপস্থিত ছিলেন।

এর আগে ১১ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ তাঁর জামিন মঞ্জুর করেছিলেন।

আরো পড়ুন : সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন সাংবাদিক বাছির জামাল

আনিস আলমগীরকে গত বছরের ১৪ ডিসেম্বর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে ডিএমপি গোয়েন্দা বিভাগে নেওয়া হয়। পরদিন উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয় এবং পাঁচ দিন রিমান্ডে থাকার পর কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে, ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) আনিস আলমগীরের বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। ২৫ জানুয়ারি আদালত মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এই মামলাতেও আনিস আলমগীর জামিন পান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিচুর মৌসুমে বদলে গেছে গুরুদাসপুর, কোটি টাকার লেনদেন

লিচুর মৌসুমে বদলে গেছে গুরুদাসপুর, কোটি টাকার লেনদেন

১টি গরু থেকে ফারিয়ার ৬০ গরুর খামার

১টি গরু থেকে ফারিয়ার ৬০ গরুর খামার

পাউবোর দুই কোটির জমি ভুয়া খতিয়ান করে বিক্রি, বহুতল ভবন নির্মাণ

পাউবোর দুই কোটির জমি ভুয়া খতিয়ান করে বিক্রি, বহুতল ভবন নির্মাণ

ইকবাল হত্যা মামলায় আসামির স্বীকারোক্তি, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

ইকবাল হত্যা মামলায় আসামির স্বীকারোক্তি, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App