×

আইন-বিচার

হকারদের ফুটপাত বরাদ্দ দেওয়া নিয়ে হাইকোর্টের রুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:০৪ পিএম

হকারদের ফুটপাত বরাদ্দ দেওয়া নিয়ে হাইকোর্টের রুল

ছবি : সংগৃহীত

হকারদের সড়ক ও ফুটপাত বরাদ্দ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের বেঞ্চ এ রুল জারি করেন।

এলজিআরডি সচিব, আইন সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকনুজজামান।

আইনজীবী মো. সোহেবুজ্জামান রিট আবেদনটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকনুজ্জামান। এ সময় আইনজীবী মো. ফিরোজ হাওলাদার, মো. ওবায়দুল্লাহ আল মামুন সাকিব, সুব্রত মণ্ডল, মো. মোরশেদুল ইসলাম, ইশরাত জাহান, তানিয়া নিশাত, জিনাত পারভীন, আলা উদ্দিন আল আজাদ, কোরাইশ সরকার, মো. নেওয়াজ শরীফ, শাম্মী আক্তার ও জামিয়া আক্তার শরীফ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : সরকারের প্রধান অগ্রাধিকার বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি: প্রধানমন্ত্রী

আদেশের পর আইনজীবী মো. সোহেবুজ্জামান সাংবাদিকদের বলেন, নীতিমালা তৈরি করে হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় রিটটি করা হয়েছে। এতে জনগণের নির্বিঘ্ন চলাচলের স্বাধীনতা ব্যাহত হচ্ছে এবং যানজট সৃষ্টি হচ্ছে, যা সংবিধান ও সড়ক পরিবহন আইনের ৩৭ ধারার পরিপন্থী।

তিনি বলেন, সড়ক পরিবহন আইনে রাস্তার উভয় পাশে ১০ মিটার জায়গা ফাঁকা রাখার বিধান থাকলেও ফুটপাত বরাদ্দ দেওয়ার মাধ্যমে সেই বিধান লঙ্ঘন করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App