×

ভারত

যেকোনো সময় ভেঙে পড়তে পারে বিজয়ের সরকার: সাবেক মুখ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:২৩ পিএম

যেকোনো সময় ভেঙে পড়তে পারে বিজয়ের সরকার: সাবেক মুখ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

সাবেক অভিনেতা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার ‘যেকোনো সময় পড়ে যেতে পারে’ বলে মন্তব্য করেছেন বিরোধী দল দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (ডিএমকে) প্রধান এমকে স্টালিন। তিনি দলীয় নেতাকর্মীদের আগাম নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে ১০৭টি আসন নিয়ে এককভাবে সবচেয়ে বড় দল হিসেবে অবস্থান করছে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাগাজম (টিভিকে)। তাদের জোটসঙ্গী কংগ্রেসের রয়েছে আরো ৫টি আসন। এছাড়া ডিএমকের চার মিত্রদলের প্রত্যেকের হাতে রয়েছে দুটি করে আসন। সব মিলিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে টিভিকে।

মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের প্রতি সমর্থন জানিয়েছেন বিরোধী দল অল ইন্ডিয়া দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (এআইএডিএমকে) ২৫ বিদ্রোহী বিধায়কও। গত সপ্তাহে অনুষ্ঠিত আস্থা ভোটে তারা সরকারের পক্ষেই ভোট দেন।

ডিএমকে সূত্রের দাবি, বাইরে থেকে সরকারকে সমর্থন দেওয়া ভিসিকে, সিপিআই, সিপিএম ও আইইউএমএল যদি সমর্থন প্রত্যাহার করে নেয়, অথবা আদালত কিংবা তামিলনাড়ুর স্পিকার বিদ্রোহী এআইএডিএমকে বিধায়কদের অযোগ্য ঘোষণা করেন, তাহলে বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে।

দলের জেলা সম্পাদকদের সঙ্গে বৈঠকে স্টালিন বলেন, “বর্তমান সরকার যেকোনো সময় পড়ে যেতে পারে। তাই যেকোনো পরিস্থিতিতে নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে।” অতীতে বিভিন্ন নির্বাচনী ধাক্কা কাটিয়ে কীভাবে ডিএমকে ঘুরে দাঁড়িয়েছে, সেটিও স্মরণ করিয়ে দেন তিনি।

স্টালিন বলেন, “এই পরাজয় সাময়িক। বর্তমান সরকার যেকোনো সময় পড়ে যেতে পারে। প্রস্তুত থাকুন। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের সঙ্গেই আবার বিধানসভা নির্বাচন হতে পারে। আমরা আবার ঘুরে দাঁড়াব এবং জয়ী হব।”

আরো পড়ুন : কেন জ্যোতিষীকে বাদ দিলেন বিজয়?

স্থানীয় সময় গতকাল সোমবার দলীয় কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “সূর্য (ডিএমকের প্রতীক) তামিলনাড়ুতে কখনো অস্ত যাবে না।” একই সঙ্গে নিজের পরাজয়ের দায় ব্যক্তিগতভাবে স্বীকার করে তিনি বলেন, “এই ব্যর্থতার দায় আমি নিজেই নিচ্ছি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে আরো সক্রিয় হওয়ার জন্যও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান স্টালিন। ইঙ্গিতে তিনি বোঝান, এই ক্ষেত্রে বিজয়ের দল টিভিকে অনেকটাই এগিয়ে রয়েছে। তিনি বলেন, যে রাজনীতি একসময় চায়ের দোকানে হতো, এখন তা করতে হবে সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মে।

নির্বাচনী পরাজয়ের কারণ বিশ্লেষণ এবং জনগণের মতামত জানতে ৩৬ সদস্যের একটি কমিটিও গঠন করেছেন স্টালিন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে দলের আস্থা পুনর্গঠন এবং কোথায় সমর্থন হারিয়েছে, তা খুঁজে বের করার উদ্দেশেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

একক বৃহত্তম দল হিসেবে টিভিকের উত্থান তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘ ৫৯ বছরের আধিপত্যের অবসান ঘটিয়েছে। দক্ষিণ ভারতের রাজনীতি দীর্ঘদিন ধরে এই দুই দ্রাবিড় দলের নিয়ন্ত্রণে থাকলেও নতুন বাস্তবতায় এখন তারা উভয়েই বিরোধী শিবিরে।

তবে টিভিকে সূত্রের দাবি, তারা কোনো চাপ অনুভব করছে না। পূর্ণ মেয়াদ সরকার পরিচালনার মতো প্রয়োজনীয় সমর্থন তাদের রয়েছে বলেও তারা আত্মবিশ্বাসী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফসল পারাপারের দুর্ভোগ কমাতে বিএনপি নেতার উদ্যোগ

ফসল পারাপারের দুর্ভোগ কমাতে বিএনপি নেতার উদ্যোগ

উন্নয়নের পাশাপাশি সামাজিক বন্ধনও অত্যন্ত জরুরি

এমপি শান্ত উন্নয়নের পাশাপাশি সামাজিক বন্ধনও অত্যন্ত জরুরি

ভূমিসেবা মেলায় মিলছে তাৎক্ষণিক সেবা

ভূমিসেবা মেলায় মিলছে তাৎক্ষণিক সেবা

আর্জেন্টিনার গ্রুপসঙ্গী জর্ডান ও অস্ট্রিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

আর্জেন্টিনার গ্রুপসঙ্গী জর্ডান ও অস্ট্রিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App