আইন সমিতির নেতৃত্বে আফজাল-মাহবুব
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১১:২০ এএম
ছবি : সংগৃহীত
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের মাধ্যমে বাংলাদেশ আইন সমিতির ২০২৬ সালের নির্বাহী কমিটি গঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এ. কে. এম. আফজাল উল মুনীর এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহবুবুর রহমান খান নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসবের আবহ তৈরি হয়।
শুক্রবার (৬ মার্চ) সমিতির প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির দপ্তর সম্পাদক বেল্লাল হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
আরো পড়ুন: উত্তেজনার পর এবার হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান
আরো পড়ুন: ইরানের দাবি: যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা রাডার ধ্বংস
কমিটির সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, হাসিনা মমতাজ মিষ্টি, সুপ্রিয়া দাস, নূরনাহার (লিপি), আফরোজা বেগম মিতা, তানিয়া কামাল ও আলী নাছের খান।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. মামুনুর রশিদ ও নুসরাত ইয়াসমিন সুমাইয়া। সহসাধারণ সম্পাদক পদে আছেন মোহাম্মদ ছফওয়ান ও নিশাত ফারজানা নিপা। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সালেহ আকরাম সম্রাট ও মো. কামরুল হাসান। সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ আল মাসুদ।
অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আরমান হোসাইন। দপ্তর সম্পাদক বেল্লাল হোসাইন এবং সহদপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী। এনরোলমেন্ট সম্পাদক মো. আহসান হাবিব।
শিক্ষা, সাহিত্য ও গবেষণা সম্পাদক হয়েছেন তৌহিদুর রহমান এবং সহসম্পাদক আল ফারহাদ বিন কাসেম (আলফ্রেড আরিব)। প্রচার ও জনসংযোগ সম্পাদক আব্দুস সাত্তার রনি এবং সহসম্পাদক মো. জিয়াউল ইসলাম (জিকু)।
আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মো. মুহিব্বুল্লাহ এবং সহসম্পাদক সাব্বির হোসেন সিফাত। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মেহেদী আল আমিন (শুভ) এবং সহসম্পাদক এম. ওবায়দুল তালুকদার।
এ ছাড়া আপ্যায়ন সম্পাদক সাগর তপাদার ও সহআপ্যায়ন সম্পাদক মো. ফারিদুর রহমান। গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শোয়াইব। পরিকল্পনা, উন্নয়ন ও কর্মসূচি সম্পাদক মো. শামসুল হক সোহাগ এবং সহসম্পাদক মো. জুয়েল ইসলাম।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মেহেদুল হাসান ও সহসম্পাদক আবু বকর সিদ্দিক (তিতাস)। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসাইন এবং সহসম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হাফিজুল হক, মো. এমরান খান (রনি), শফিউল আলম, মো. হালিম হোসেন, রাশেদুজ্জামান মজুমদার, খান মো. মইনুল হাসান, জাহাঙ্গীর আলম, মোর্শেদ আল মামুন ভূঁইয়া, মুহাম্মদ হাবিবুল্লাহ, সালাহ উদ্দিন আহমেদ ও মোহাম্মদ মাসুম মিয়া।
নির্বাচন শেষে সমিতির সদস্যদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি, অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীরা অংশ নেন।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত নেতারা সমিতির সদস্যদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠা, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশ আইন সমিতি সক্রিয় ভূমিকা রাখবে।
