×

আন্তর্জাতিক

উত্তেজনার পর এবার হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:৪৫ এএম

উত্তেজনার পর এবার হরমুজ প্রণালি খুলে দিচ্ছে ইরান

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তারা জানিয়েছে, বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আপাতত খোলা থাকবে। তবে একই সঙ্গে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ এই প্রণালি অতিক্রম করার চেষ্টা করে, তাহলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এই ঘোষণার পর অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে। 

শুক্রবার (৬ মার্চ) এ খবর প্রকাশ করেছে আলজাজিরা।

আরো পড়ুন: ইরানের দাবি: যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা রাডার ধ্বংস

আরো পড়ুন: স্ত্রীর মৃত্যুর পর চাঞ্চল্যকর দাবি আলভীর, নেশা ও গোপন বিয়ের অভিযোগ

ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, আমরা হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক কোনো জাহাজকে বাধা দেব না। তবে নিজেদের নিরাপত্তার দায়িত্ব জাহাজ কর্তৃপক্ষের। 

তিনি আরও বলেন, চলমান সংঘাতের কারণে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে নৌ চলাচল কিছুটা হ্রাস পেয়েছে।

তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যদি জায়নবাদী ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করে, আমরা ওই জাহাজে আক্রমণ করব।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। মারণাস্ত্রের হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র শনাক্তের ঘোষণা দেওয়ার পর শুক্রবার তেল আবিবে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে খুলনায় জেলা সমন্বয় সভা

হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে খুলনায় জেলা সমন্বয় সভা

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App