×

সরকার

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবনে উঠছেন না প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০১:৫০ পিএম

আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবনে উঠছেন না প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় অতিথি ভবন 'যমুনায়' আপাতত বসবাস শুরু করছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গুলশানের নিজ বাসভবনেই আপাতত স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সাংবাদিকদের তিনি বলেন, বসবাসের জন্য এখনই যমুনায় ওঠার কোনো পরিকল্পনা নেই প্রধানমন্ত্রীর।

এর আগে ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাষ্ট্রীয় শুভেচ্ছা বিনিময়ের আয়োজনের সিদ্ধান্ত নেয় সরকার। একই সঙ্গে গণমাধ্যমে খবর আসে, ঈদের পর সেখানেই প্রধানমন্ত্রীর বসবাস শুরু হতে পারে। তবে এ বিষয়ে স্পষ্ট করে রুমন জানান, আপাতত সে পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না।

তিনি আরো জানান, ঈদের দিন সকাল ৮টায় জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ১০টা থেকে যমুনায় দেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

উল্লেখ্য, সর্বশেষ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করেছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গত মাসে তিনি সেখান থেকে সরে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনবল নেবে মেঘনা গ্রুপ

জনবল নেবে মেঘনা গ্রুপ

ভ্যাপসা গরমে ঘামের অস্বস্তি থেকে মুক্তির উপায়

ভ্যাপসা গরমে ঘামের অস্বস্তি থেকে মুক্তির উপায়

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App