×

খুলনা

ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

Icon

বাবুল আকাতার, খুলনা ব্যুরো

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০১:৩৭ পিএম

ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

ছবি: কাগজ প্রতিবেদক

খুলনা লবনচরায় একটি বিয়ের ঘটনাকে কেন্দ্র করে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি করে গুরুত্বও আহত করেছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টায় কৃষ্ণনগনর শাহজালাল নগরের রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধরা হলেন কাজী আনিসুর রহমান (৫২), তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম (৪৭), ছেলে রাশিদুল ইসলাম (২৪) ও রাশিদুলের স্ত্রী ফাহিমা (২৭)। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রঞ্জুয়ারা বেগম ও ফাহিমাকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি দুইজন খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয়দের ধারণা, পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এ হামলার সূত্রপাত। সূত্র জানায়, প্রায় তিন বছর আগে কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল একটি মাদক মামলায় কারাগারে গেলে সেখানে ইমরান নামের এক সন্ত্রাসীর সঙ্গে তার পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে ইমরানের পরিবারের রাশিদুলের ঘনিষ্ঠতা তৈরি হয় এবং ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে তার (রাশিদুল) সম্পর্ক গড়ে ওঠে।

প্রায় ছয় মাস আগে ইমরান আবারও একটি মামলায় কারাগারে যান। এই সুযোগে ফাহিমাকে বিয়ে করেন রাশিদুল। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন ইমরান।  এর অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে পূর্বপরিকল্পিতভাবে হামলাকারীরা ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলশানে শিশু-কিশোরদের পরিচ্ছন্নতা অভিযান

গুলশানে শিশু-কিশোরদের পরিচ্ছন্নতা অভিযান

পাহাড়ের টিলায় মিললো মাথার খুলি

পাহাড়ের টিলায় মিললো মাথার খুলি

বিদেশি মুদ্রাসহ জঙ্গি নেটওয়ার্কের অর্থদাতা আটক

বিদেশি মুদ্রাসহ জঙ্গি নেটওয়ার্কের অর্থদাতা আটক

জাপানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জাপানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App