×

ধর্ম

আজ যেসব দেশে ঈদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০২:১০ পিএম

আজ যেসব দেশে ঈদ

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস শেষে বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি চলছে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে অঞ্চলভেদে একেক দেশে একেক দিন ঈদ উদযাপিত হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের তথ্যমতে, কিছু দেশ এরই মধ্যে পবিত্র ঈদের তারিখ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, আবার কিছু দেশ এখনো চাঁদ দেখার অপেক্ষায় রয়েছে।

শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার পর আফগানিস্তান, নাইজার এবং মালি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, বৃহস্পতিবার (১৯ মার্চ) তাদের দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

রমজানের ৩০ দিন পূর্ণ হওয়ায় অথবা চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মধ্যপ্রাচ্যসহ বিশ্বের একটি বড় অংশে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয়া হয়েছে।

মধ্যপ্রাচ্য ও এশিয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, তুরস্ক, মালদ্বীপ, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন এবং ইরাক শুক্রবার ঈদ পালন করবে। একই সাথে আফ্রিকার কয়েকটি দেশ সুদান, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল এবং ক্যামেরুন শুক্রবার ঈদ উদযাপন করবে।

 এদিকে, সিঙ্গাপুর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, দেশটিতে শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে পর্যটকদের উপচে পড়া ভিড়

সিলেটে পর্যটকদের উপচে পড়া ভিড়

‘৬ শর্ত মানলেই ইরানের সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র’

‘৬ শর্ত মানলেই ইরানের সঙ্গে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র’

দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্র

দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দিনের তাপমাত্র

ফরিদপুরে ছাত্রদল নেতা সোহেল মুন্সি বহিষ্কার

ফরিদপুরে ছাত্রদল নেতা সোহেল মুন্সি বহিষ্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App