×

আইন-বিচার

সরকারি চাকরিতে দুর্নীতি মানেই বরখাস্ত ও মামলা: আইনমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ পিএম

সরকারি চাকরিতে দুর্নীতি মানেই বরখাস্ত ও মামলা: আইনমন্ত্রী

ছবি : সংগৃহীত

কোনো সরকারি কর্মকর্তা দুর্নীতিতে জড়ালে শুধু চাকরি হারিয়েই দায় শেষ হবে না, তার বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হবে—এমন কঠোর বার্তা দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দুর্নীতির বিষয়ে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মো. আসাদুজ্জামান বলেন, সংবিধানে ১৩৩টি বিল আছে প্রত্যেকটি অধ্যাদেশই আমরা বাস্তবায়ন করব।

আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় এ সরকার বদ্ধ পরিকর উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এদের যদি কেউ শেল্টার দেয় তাদের শেকড় উপড়ে ফেলা হবে। সরকার আইনসংগতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আহত ১

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে আহত ১

শাপলা হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি বিএনপিই প্রথম দিয়েছে

তথ্যমন্ত্রী শাপলা হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি বিএনপিই প্রথম দিয়েছে

স্কুলের খাবারে সাপ, অসুস্থ ১৫০ শিশু

স্কুলের খাবারে সাপ, অসুস্থ ১৫০ শিশু

সাড়ে সাত কোটি টাকার ইয়াবা জব্দ করলো র‌্যাব

সাড়ে সাত কোটি টাকার ইয়াবা জব্দ করলো র‌্যাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App