×

জাতীয়

বনানীতে বাসচাপায় প্রাণ গেল ২ জনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম

বনানীতে বাসচাপায় প্রাণ গেল ২ জনের

ছবি : সংগৃহীত

রাজধানীর বনানী সেতু ভবন এলাকায় যাত্রীবাহী ‘ভূঁইয়া পরিবহন’-এর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে উঠে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা সিটি করপোরেশনের শ্রমিক এবং সড়কের সৌন্দর্যবর্ধনের কাজে নিয়োজিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাখালী থেকে গাজীপুরগামী ভূঁইয়া পরিবহনের বাসটিতে তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি উঠতে চাইলে চালক ও হেলপারের সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজ ও আইল্যান্ডে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে কর্মরত দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি সরিয়ে নেয়। তবে ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায় বলে জানা গেছে।

বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন পুরুষ নিহত হন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহবাগ থানায় মুসাদ্দিক ও জুবায়েরকে পেটাল ছাত্রদল

শাহবাগ থানায় মুসাদ্দিক ও জুবায়েরকে পেটাল ছাত্রদল

ইরান চুক্তি না করা পর্যন্ত অবরোধ থাকবে : ট্রাম্প

ইরান চুক্তি না করা পর্যন্ত অবরোধ থাকবে : ট্রাম্প

হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস লাগতে পারে : পেন্টাগন

হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস লাগতে পারে : পেন্টাগন

থানায় ডিউটি অফিসারকে ‘ম্যাডাম’ বলায় যুবক আটক

থানায় ডিউটি অফিসারকে ‘ম্যাডাম’ বলায় যুবক আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App