×

খুলনা

ঝিনাইদহ

যুবদলের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পিএম

যুবদলের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকূপা উপজলোয় আধিপত্য বিস্তার নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহত মোহন শেখ বিএনপির কর্মী ছিলেন। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার মাধবপুর গ্রামে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুরীর সমর্থকদের সাথে শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাতের সমর্থকদের বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যায় যুবদল নেতা জাহিদের এক সমর্থককে মারধর করে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাতের লোকজন। এরই জেরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় মোহন শেখ নিহত হন। তার নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ৩০ জন আহত হয়। গ্রামের কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ চৌধুরী বলেন, মাধবপুর গ্রামে গত ৫/৬ মাস ধরে আমার লোকজনের ওপর বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল সন্ধায় আমার আরও এক সমর্থকের ওপর অতর্কিতভাবে হামলা চালাই। সকালে আমার লোকজন বাড়িতেই অবস্থান করছিল। সে সময় প্রতিপক্ষের লোকজন এসে আমার লোকজনের ওপর হামলা করে বিএনপি কর্মী মোহন শেখকে হত্যা করেছে। 

উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার তরিকুল সাদাত বলেন, এটা রাজনৈতিক মারামারি নয়, এটা সামাজিক মারামারি। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তন্নি খাতুন বলেন, মোহন শেখকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।  আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  এদের মধ্যে আব্বাস শেখ নামের একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর রেফার্ড করা হয়েছে। 

এ বিষয় জানতে চাইলে শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, ওই গ্রামের পরিস্থিতি এখনো উত্তপ্ত। দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।  কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহবাগ থানায় মুসাদ্দিক ও জুবায়েরকে পেটাল ছাত্রদল

শাহবাগ থানায় মুসাদ্দিক ও জুবায়েরকে পেটাল ছাত্রদল

ইরান চুক্তি না করা পর্যন্ত অবরোধ থাকবে : ট্রাম্প

ইরান চুক্তি না করা পর্যন্ত অবরোধ থাকবে : ট্রাম্প

হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস লাগতে পারে : পেন্টাগন

হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস লাগতে পারে : পেন্টাগন

থানায় ডিউটি অফিসারকে ‘ম্যাডাম’ বলায় যুবক আটক

থানায় ডিউটি অফিসারকে ‘ম্যাডাম’ বলায় যুবক আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App