×

খেলা

দীর্ঘ বিরতির পর আইপিএলে ফিরছেন মিচেল স্টার্ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম

দীর্ঘ বিরতির পর আইপিএলে ফিরছেন মিচেল স্টার্ক

অজি তারকা মিচেল স্টার্ক। ছবি- সংগৃহীত

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিরছেন অস্ট্রেলীয় গতিদানব মিচেল স্টার্ক। কাঁধ ও কনুইয়ের চোট কাটিয়ে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভারতের উদ্দেশে রওনা হওয়ার সবুজ সংকেত পেয়েছেন ৩৬ বছর বয়সী এই বাঁহাতি পেসার। সবকিছু ঠিক থাকলে আগামী ১ মে জয়পুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে তাকে মাঠে দেখা যেতে পারে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এই তথ্য নিশ্চিত করেছে।

গত জানুয়ারির পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন স্টার্ক। সর্বশেষ অ্যাশেজ সিরিজে ৩১ উইকেট নিয়ে সিরিজসেরা হওয়া এই বোলার বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোট পান। ফেব্রুয়ারিতে পুনর্বাসন শুরু করলেও বোলিংয়ের সময় পুনরায় ব্যথা অনুভব করায় আইপিএলের শুরুর ভাগে দিল্লির সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। তাঁর এই অনুপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ালে ক্ষোভও প্রকাশ করেছিলেন এই অজি তারকা।

গত এক সপ্তাহ ধরে সিডনিতে ব্যথা ছাড়াই নিবিড় বোলিং অনুশীলন চালিয়ে গেছেন স্টার্ক। এরপরই চিকিৎসকেরা তাকে পূর্ণ ফিট ঘোষণা করেন। আগামী শুক্রবার দিল্লি ক্যাপিটালস শিবিরে তার যোগ দেওয়ার কথা রয়েছে। টুর্নামেন্টের মাঝপথে স্টার্কের মতো একজন বিশ্বমানের স্ট্রাইক বোলারের অন্তর্ভুক্তি দিল্লির বোলিং লাইনআপকে অনেক শক্তিশালী করবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহবাগ থানায় মুসাদ্দিক ও জুবায়েরকে পেটাল ছাত্রদল

শাহবাগ থানায় মুসাদ্দিক ও জুবায়েরকে পেটাল ছাত্রদল

ইরান চুক্তি না করা পর্যন্ত অবরোধ থাকবে : ট্রাম্প

ইরান চুক্তি না করা পর্যন্ত অবরোধ থাকবে : ট্রাম্প

হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস লাগতে পারে : পেন্টাগন

হরমুজ প্রণালির মাইন অপসারণে ৬ মাস লাগতে পারে : পেন্টাগন

থানায় ডিউটি অফিসারকে ‘ম্যাডাম’ বলায় যুবক আটক

থানায় ডিউটি অফিসারকে ‘ম্যাডাম’ বলায় যুবক আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App